গাজা যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে জরুরি আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন স্ত্রী সারা নেতানিয়াহু। সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শুল্কনীতি ও গাজা যুদ্ধ নিয়ে জরুরি আলোচনার জন্য ওয়াশিংটন সফর করছেন নেতানিয়াহু। আগামী দুই দিন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিনিয়র মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকগুলোর মূল আলোচ্য বিষয় হলো গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং সেখানে এখনো আটক থাকা ৫৯ জন জিম্মির মুক্তি। পাশাপাশি, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি নিয়ে আলোচনা, যার আওতায় ইসরায়েলি পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সফর ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময় পর, রবিবার বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন নেতানিয়াহু। এই সফর মঙ্গলবার পর্যন্ত চলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাড়তেও পারে। নেতানিয়াহু তার স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ওয়াশিংটনে পৌঁছার পরপরই বিমানবন্দর থেকে একটি গাড়িবহরের মাধ্যমে ব্লেয়ার হাউসে যান। সেখানে তিনি মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক করেন।এদিকে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, বৈঠকটি ‘উষ্ণ এবং ফলপ্রসূ’ ছিল।ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নেতানিয়াহু এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করলো বাংলাদেশ
হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করলো বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে শক্ত প্রতিপক্ষ হংকংকে রুখে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুরুতে এক গোল পিছিয়ে পড়লেও Read more

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা

শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে বদলে ফেলার পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন Read more

আমতলীতে ধর্ষণের শিকার কলেজছাত্রীর আত্মহত্যা
আমতলীতে ধর্ষণের শিকার কলেজছাত্রীর আত্মহত্যা

বরগুনার আমতলী উপজেলার বালিয়াতলী গ্রামে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে অবশেষে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী তানজিলা (১৮)। অভিযুক্ত প্রেমিক রাকিব Read more

আমদানি-রপ্তানি সহজ করতে এনবিআরের নতুন বিধিমালা
আমদানি-রপ্তানি সহজ করতে এনবিআরের নতুন বিধিমালা

প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি করে প্রজ্ঞাপন করেছে Read more

ইরাকে দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকে দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া শুরু Read more

আ. লীগের সঙ্গে নিষিদ্ধ হলো যেসব সংগঠন
আ. লীগের সঙ্গে নিষিদ্ধ হলো যেসব সংগঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন