মৌলভীবাজার শহরের গির্জাপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়া খুন হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে সঙ্ঘবদ্ধ কিশোর গ্যাং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানে সামনে ছিলেন এডভোকেট সুজন মিয়া। সেখানে কিশোর গ্যাং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামীদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অটোমান ইতিহাসের ‘সবচেয়ে ক্ষমতাধর’ নারী হুররেম সুলতান কে ছিলেন?
অটোমান ইতিহাসের ‘সবচেয়ে ক্ষমতাধর’ নারী হুররেম সুলতান কে ছিলেন?

হুররেম সুলতান অটোমান সাম্রাজ্যের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় নারীদের মধ্যে একজন ছিলেন। তিনি এমনই এক ব্যক্তিত্ব যার লিগ্যাসি (পরম্পরা) এবং Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা উপজেলার ভাটেররচর এলাকায় মহাসড়ক অবরোধ করেছে হোমনা-মেঘনা নাগরিক সমাজ।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আসন Read more

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার Read more

মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে দিয়া রানী দাস (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ Read more

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হানডা
বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হানডা

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা।মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন Read more

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু

নীলফামারীতে ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন