ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে দিয়া রানী দাস (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু দিয়া রানী দাস ওই গ্রামের রুবেল চন্দ্র দাসের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যায় শিশু দিয়া রানী। এ সময় তার বাবা বাজারে ও মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। কিছু সময় পর শিশুটিকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় খাল খনন ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
পাকুন্দিয়ায় খাল খনন ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় চরম Read more

জুলুম ও অবিচারের পরিণতি নিয়ে আজহারীর স্ট্যাটাস
জুলুম ও অবিচারের পরিণতি নিয়ে আজহারীর স্ট্যাটাস

জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী জুলুম ও অবিচারের পরিণতি সম্পর্কে কোরআন ও হাদিসের কঠোর সতর্কবার্তা ফেসবুকে শেয়ার করেছেন।সোমবার Read more

মির্জাপুরে নির্মাণকাজের সময় গ্যাসের পাইপ ফেটে সরবরাহ বন্ধ
মির্জাপুরে নির্মাণকাজের সময় গ্যাসের পাইপ ফেটে সরবরাহ বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরে মডেল মসজিদের পাইলিং করার সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ার দুই দিন পরও তা Read more

নদী নয়, কর্ণফুলী এখন প্লাস্টিকের ভাগাড়
নদী নয়, কর্ণফুলী এখন প্লাস্টিকের ভাগাড়

চট্টগ্রামের প্রধান জীবনধারা কর্ণফুলী নদী ভয়াবহ দূষণের কবলে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় নদীর পানিতে মাইক্রোপ্লাস্টিকের বিপজ্জনক মাত্রা শনাক্ত হওয়ায় বিশেষজ্ঞরা আশঙ্কা Read more

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে গণধর্ষণ, দুইজনের যাবজ্জীবন
বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে গণধর্ষণ, দুইজনের যাবজ্জীবন

নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে Read more

জাজিরায় মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জাজিরায় মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনার প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে র‍্যাব-৮ এবং র‍্যাব-৩ এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন