টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওকে) অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করার অভিযোগে রানা (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।রবিবার (০৬ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ। আটক রানা ভূঞাপুর পৌরসভার ফসলান্দী গ্রামের হাজী শফিউদ্দিনের দত্তক নেয়া ছেলে।জানা যায়, ঈদকে কেন্দ্র করে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছে মানুষ। গণপরিবহনগুলো তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে  রবিবার দুপু্রে ইউএনওর কাছে অভিযোগ করে সাধারণ শিক্ষার্থীরা। অভিযোগের ভিত্তিতে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।এতে অতিরিক্ত ভাড়া আদায়কারী কয়েকটি বাস, সিএনজি, রাস্তার পাশে অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা ড্রাম ট্রাক, মোটরসাইকেল ও চায়ের দোকানে প্রকাশ্যে সিগারেট খাওয়ার অপরাধে বেশ কয়েকজনকে মোট ১১ হাজার ৫শ টাকা জরিমানা  আদায় করে ভ্রাম্যমাণ আদালত। তারমধ্যে ড্রামট্রাক দেখাশোনা করার কাজে নিয়োজিত থাকা রানা নামের এক যুবক কে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ বছরের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত।একপর্যায়ে রানা নামের ঐ যুবক অভিযোগকারী ছাত্রদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয় এবং অর্থদণ্ডের টাকা ছাত্রদের থেকে আদায় করার জন্য হুমকি প্রদর্শন করেন রানা। এছাড়াও শিক্ষার্থীদের অনুমতি না নিয়ে গোপনে ছবি তোলে।এরআগে বাসস্ট্যান্ড এলাকায় বাসের কিছু হেলপার ও শ্রমিকরা ছাত্রদের লাঞ্ছিত ও গায়ে হাত তোলার অভিযোগ করে শিক্ষার্থীরা।অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: পপি খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিমসহ সাধারণ শিক্ষার্থী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।এর পরবর্তীতে ওই ভুক্তভোগী ছাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করে। পরে ঘটনাস্থলে রানা ইউএনও’র কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইউএনওকে লাঞ্ছিত করে হুমকি প্রদান করে। ঘটনার পরপরই ভূঞাপুর থানা পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে আটক করে।এ ঘটনায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ইউএনওকে হুমকি ও অসৎ আচরণের অভিযোগে রানা নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রীয়াধীন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে তেলের লাইনে দাঁড়িয়ে স্ট্রোক, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
দিনাজপুরে তেলের লাইনে দাঁড়িয়ে স্ট্রোক, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দিনাজপুরের কাহারোল উপজেলায় জ্বালানি তেল সংগ্রহের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে এনায়েতুল করিম (৪৮) নামের Read more

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু
মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে শাহীন বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল Read more

আলফাডাঙ্গায় এইচএসসি পরীক্ষায় কলেজগুলোর বিপর্যয়, উজ্জ্বল মাদ্রাসার ফলাফল
আলফাডাঙ্গায় এইচএসসি পরীক্ষায় কলেজগুলোর বিপর্যয়, উজ্জ্বল মাদ্রাসার ফলাফল

সারাদেশে ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চারটি কলেজ, দুইটি মাদ্রাসা ও তিনটি Read more

ডাকাত শাহীনের ‘ডানহাত’ খ্যাত স্বেচ্ছাসেবক দল নেতা র‍্যাবের জালে
ডাকাত শাহীনের ‘ডানহাত’ খ্যাত স্বেচ্ছাসেবক দল নেতা র‍্যাবের জালে

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া-কচ্ছপিয়ায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা কুখ্যাত ডাকাত শাহীনুর রহমান শাহীনের ডানহাত ও স্বেচ্ছাসেবক দল নেতা Read more

সাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির আভাস
সাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই হতে পারে বজ্রসহ বৃষ্টি। সেইসঙ্গে সারা দেশের কোথাও Read more

গণঅভ্যুত্থান দিবসে গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি
গণঅভ্যুত্থান দিবসে গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি

ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফতহে গণভবন সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন