চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে শাহীন বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমরআলী সড়কের মাথায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত শাহীন বেগম চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পালিসাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী।  প্রত্যক্ষদর্শী ও কুমিরা হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, নিহত শাহীন বেগমের স্বামী মিরসরাই উপজেলার বড় দারোগাহাট এলাকার একটি ইট ভাটায় কাজ করেন। কাজের সূত্রে শাহীন আক্তার স্বপরিবার একটি ভাড়া করে বসবাস করেন। মঙ্গলবার সকালে পারিবারিক কাজে বের হয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান শাহীন বেগমকে চাপা দিলে সড়কে থেঁতলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটিও সড়কের বাইরে কৃষি জমিতে ছিটকে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শাহীন বেগমের লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।  কুমিরা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বড় দারোগাহাট বাজারের উত্তর পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছি আমরা। কাভার্ডভ্যানের চাপায় ওই নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।  তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষ করে নিহত নারীর লাশ তার স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই বাতিল হয় না: রিজভী
সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই বাতিল হয় না: রিজভী

সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। Read more

কুমিল্লা নগরীতে নিজ ঘরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
কুমিল্লা নগরীতে নিজ ঘরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার নিজ বাসা থেকে মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) Read more

‘দুর্গাপূজা নিয়ে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা চালাবে’
‘দুর্গাপূজা নিয়ে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা চালাবে’

দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন হবে। এ নিয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে Read more

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের Read more

রুপপুর প্রকল্পের হ-য-ব-র-ল অবস্থা: কাজ পেছানোর শঙ্কায় বিশেষজ্ঞরা
রুপপুর প্রকল্পের হ-য-ব-র-ল অবস্থা: কাজ পেছানোর শঙ্কায় বিশেষজ্ঞরা

দেশের বৃহৎ প্রকল্প নির্মানাধীন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে এক হ-য-ব-র-ল অবস্থা। দফায় দফায় দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি, অভ্যন্তরীন Read more

চকরিয়ায় আগুনে পুড়ল ৩টি বাড়ি
চকরিয়ায় আগুনে পুড়ল ৩টি বাড়ি

কক্সবাজারের চকরিয়ার পৌরসভার ৮নং ওয়ার্ড লামার চিরিংগার মিয়াজি পাড়ার আগুনে পুড়ে ৩টি বাড়ি চাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৪টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন