সারাদেশে ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চারটি কলেজ, দুইটি মাদ্রাসা ও তিনটি কলেজের কারিগরি শাখা থেকে মোট ১ হাজার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৫০২ জন। তবে কলেজকে পেছনে ফেলে এবার মাদ্রাসা দুটি দেখিয়েছে অসাধারণ সাফল্য।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলে দেখা যায়, উপজেলার দুইটি মাদ্রাসার সার্বিক পাশের হার ৮৫.৭১ শতাংশ, যা কলেজগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসায় পাশের হার ৮৭.৫০ শতাংশ। এই প্রতিষ্ঠানের দুইজন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছেন। শিয়ালদী আদর্শ আলিম মাদ্রাসায় পাশের হার ৭৫.০০ শতাংশ। উপজেলার দুই মাদ্রাসা মিলে মোট ২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৪ জন পাশ করেছেন।অপরদিকে, কলেজ পর্যায়ে চরম ফলাফল বিপর্যয় ঘটেছে। এবছর উপজেলার চারটি কলেজ থেকে মোট ৭০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৯৬ জন পাস করেছে। গড় পাশের হার মাত্র ৪২.১০ শতাংশ। পাশাপাশি ৯ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছে।আলফাডাঙ্গা সরকারি কলেজের পাশের হার ৪৭.৪৮ শতাংশ। কলেজের ৪৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৩৬ জন। এই প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে। আলফাডাঙ্গা আদর্শ কলেজের পাশের হার ৩৮.৬৮ শতাংশ। এই কলেজ থেকে ১০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪১ জন। এই প্রতিষ্ঠানের ৩ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে। হাজী আফিজ উদ্দিন আলেকজান কলেজের পাশের হার মাত্র ১৫.১৯ শতাংশ। কলেজটির ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ১২ জন পাশ করেছে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশের হার ৩৩.৩৩ শতাংশ। এই কলেজের ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭ জন।এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিনটি কলেজের বিএম শাখার গড় পাশের হার ৬১.২৮ শতাংশ। ২৯৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৮২ জন।আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এ বছর আলিম পরীক্ষায় আলফাডাঙ্গা উপজেলার দুইটি মাদ্রাসা যে সফলতা অর্জন করেছে, তা সন্তোষজনক। উপজেলা প্রশাসন সব সময়ই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে, সেটা সাধারণ শিক্ষা হোক বা মাদ্রাসা শিক্ষা।তিনি আরও বলেন, আগামী দিনে কলেজগুলোও যদি শিক্ষার্থী উপস্থিতি ও ক্লাসের মানোন্নয়নে গুরুত্ব দেয়, তাহলে উপজেলায় সার্বিক শিক্ষার মান আরও উন্নত হবে। আগামীতে যাতে ফলাফল ভালো হয় তার জন্য কলেজগুলোতে মনিটরিং জোরদার করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসুর প্রথম সভা: সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
ডাকসুর প্রথম সভা: সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডাকসুর নবনির্বাচিতদের মধ্যে ৫ জনকে ছাত্র প্রতিনিধি Read more

ভাঙ্গুড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
ভাঙ্গুড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. বাদল আকন্দ দল থেকে Read more

মোমের আলোয় ভাসলো শেরপুরের গারো পাহাড়
মোমের আলোয় ভাসলো শেরপুরের গারো পাহাড়

হাতে মোমবাতি, ঠোঁটে প্রার্থনার সুর—এভাবে দুই কিলোমিটারেরও বেশি আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিলেন হাজারো ভক্ত। গন্তব্য ছিল মা মারিয়ার আশীর্বাদপ্রাপ্ত Read more

নবীনগরে পুলিশ কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
নবীনগরে পুলিশ কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পুলিশ কনস্টেবল লিটন মিয়ার বিভিন্ন অপকর্ম, তকবীর বাণিজ্য ও জুলুম-অত্যাচারের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে Read more

ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে: ফখরুল
ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে: ফখরুল

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন