নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারকে দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।রবিবার (৬ এপ্রিল) দুপুরে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে ডোমার ও ডিমলা উপজেলার দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট মঞ্জুর করেন।আফতাব উদ্দিন সরকারকে আদালত প্রাঙ্গণে আনার সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। বিক্ষুব্ধ জনতা তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে, কেউ কেউ গাড়িতে ওঠানোর সময় তাকে মারধরও করার চেষ্টা করেন। ‘ভুয়া এমপি’, ‘ভোট চোর’, ‘ফাঁসি চাই’—এমন সব শ্লোগানে মুখর ছিল আদালত চত্বর।২০১৮ সালে ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার ভগ্নীপতি অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।এ হামলায় জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর আফতাব উদ্দিন সরকারসহ আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মীর নামোল্লেখ করে ও অজ্ঞাত আসামি করে আদালতে মামলা করেন জোড়াবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম।এছাড়া ২০১৫ সালের ১৪ মার্চ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনকে ডোমার শহরের একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায় পুলিশ।এরপর তাকে থানায় ব্যাপক নির্যাতনসহ সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ওসির মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে।এ ঘটনার প্রেক্ষিতে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর আফতাব উদ্দিন সরকার ও ডোমার থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে আদালতে মামলা করেন যুবদল নেতা সুমন।সাবেক এই এমপির বিরুদ্ধে নীলফামারীতে আরও তিনটি মামলা রয়েছে, যার মধ্যে জমি দখল, অগ্নিসংযোগ ও স্থানীয়দের নির্যাতনের অভিযোগ উল্লেখযোগ্য।এলাকাবাসীর দাবি, ‘আগুন খাওয়া বাহিনী’ গঠন করে সাধারণ মানুষের উপর চরম নিপীড়ন চালাতেন তিনি ও তার ঘনিষ্ঠরা।জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী জানান, “তিনি আগে রংপুরের একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন। আজ তাকে ডোমার ও ডিমলার দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এখনো রিমান্ড আবেদন করা হয়নি, পরে তা করা হবে।”প্রসঙ্গত, গেল ৬ মার্চ রংপুর শহরের সেনপাড়া এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তখন তাকে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী
পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী

জার্মানির সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করার প্রথম সপ্তাহে অন্তত ২৪ জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দিয়েছে দেশটির সীমান্তরক্ষীরা। Read more

পাকিস্তানজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা ইমরান খানের
পাকিস্তানজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলকে পাকিস্তানজুড়ে বড় ধরনের আন্দোলন শুরুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে Read more

আনোয়ারায় বেশি দামে এলপি গ্যাস বিক্রি করায় দোকানিকে জরিমানা
আনোয়ারায় বেশি দামে এলপি গ্যাস বিক্রি করায় দোকানিকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না রাখার অভিযোগে এক দোকানিকে Read more

কুষ্টিয়ায় ড্রাম ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
কুষ্টিয়ায় ড্রাম ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার Read more

রাঙ্গামাটিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা
রাঙ্গামাটিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও বিহারে বিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকালে Read more

২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’
২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’

‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে এদিন সারাদেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন