কুপ্রস্তাবে রাজি না হওয়া সেই নারী গার্মেন্টস কর্মী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৩ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন। রোববার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. শাহিন মিয়া।মামলা সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার জনৈক রহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন ভুক্তভোগী ওই নারী। গত শুক্রবার ৪ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে ওই নারীর মোবাইল ফোনে মির্জাপুর উপজেলার গোড়াই সাউথইস্ট টেক্সটাইলের জেনারেল ম্যানেজার আলতাব হোসেন কল দিয়ে তাকে বোর্ডঘর স্ট্যান্ডে আসতে বলেন। জানতে চাইলে তাকে বলা হয় বকেয়া বেতনের টাকা নিয়ে যেতে। পরে সেখানে গেলে আলতাব, শাহিনুর ও স্বাক্ষর জোর করে একটি হাইচ গাড়িতে উঠিয়ে নির্জন জায়গায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। পরে অচেতন অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর শনিবার রাতে কালিয়াকৈর থানায় আলতাব, শাহিনুর ও স্বাক্ষর হোসেনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলা নম্বর ১০।এরআগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিলেটে কয়েক মাস পূর্বে চাকুরি নেন ওই নারী। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার আলতাব হোসেন ও ডেপুটি জেনারেল ম্যানেজার স্বাক্ষর হোসেন ওই নারীকে ডিউটিরত অবস্থায় রুমে ডেকে নিয়ে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ার গত ১৭ মার্চ তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ২২ মার্চ প্রতিষ্ঠানের দুইজনের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই নারী।অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহাদাৎ হোসেন বলেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাকুরি হারিয়েছেন এমন একটি অভিযোগ পেয়েছিলাম। তদন্তে কুপ্রস্তাবের কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি।এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. শাহিন মিয়া জানান, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা
দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা

এশিয়া কাপে বড় প্রত্যাশা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু মাঠের পারফরম্যান্স ছিল সেই প্রত্যাশার Read more

চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!
চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!

মাত্র আট বছর আগেও কক্সবাজারের উখিয়ার বালুখালীতে এক নগণ্য চায়ের দোকানের কর্মচারী ছিলেন মো. ফরিদ, যিনি বর্তমানে ‘চিয়ক ফরিদ’ নামে Read more

দেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী
দেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে নতুন করে নমনীয় অবস্থান নিয়েছে সরকার। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডয়চে ভেলেকে জানান, আইপিএল সম্প্রচারে আর Read more

বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১২ জানুয়ারি ২০২৬)
বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১২ জানুয়ারি ২০২৬)

বিপিএলে সিলেট রংপুরের এবং ঢাকা রাজশাহীর বিপক্ষে খেলবে। এছাড়া রয়েছে বিগ ব্যাশের ম্যাচ।ক্রিকেটবিপিএলসিলেট টাইটান্স-রংপুর রাইডার্সবেলা ১টা, টি স্পোর্টসঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওয়ারিয়র্সসন্ধ্যা Read more

বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: ফখরুল
বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: ফখরুল

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে। মিথ্যা বলে জাতির সাথে প্রতারণা না করতে Read more

আগাম সবজিতে স্বস্তি, দাম কমেছে ডিম-মুরগিরও
আগাম সবজিতে স্বস্তি, দাম কমেছে ডিম-মুরগিরও

মৌসুমি সবজিসহ অন্যান্য সবজি বাজারে সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে। রাজধানীর খুচরা বাজারে কয়েক সপ্তাহ আগেও ৬০ টাকা কেজির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন