এশিয়া কাপে বড় প্রত্যাশা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু মাঠের পারফরম্যান্স ছিল সেই প্রত্যাশার সম্পূর্ণ উল্টো। ফাইনালে জায়গা করে নেওয়া তো দূরের কথা, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে চরম হতাশা নিয়ে আজ (বুধবার) দেশে ফিরেছে দল।এই ব্যর্থ সফরের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই ক্রিকেটারদের মুখোমুখি হতে হয়েছে এক বিব্রতকর পরিস্থিতির। ক্ষুব্ধ সমর্থকরা দুয়ো ধ্বনি আর হতাশা প্রকাশ করেছেন।দেশ ছাড়ার সময় যাদের প্রতি ছিল সমর্থকদের উচ্ছ্বাস ও আশাবাদ, ব্যর্থতার পর সেই সমর্থকরাই এখন ক্ষোভে ফুঁসছেন। এতে বিমানবন্দরে তৈরি হয় এক অস্বস্তিকর পরিবেশ, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খুব একটা দেখা যায়নি।এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ থাকলেও পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে সেটি হাতছাড়া হয়। পরে টি–টোয়েন্টি সিরিজে ৩–০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে একেবারেই প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে হেরে যায় দল। শেষ ম্যাচে ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ—গত সাত বছরে যা দলের সবচেয়ে কম সংগ্রহ।ব্যর্থ সফরের রেশ কাটার সময় না পেরোতেই আবার নামতে হচ্ছে নতুন সিরিজে। আগামী শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজস্থানে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ৮ গুরুতর রোগী নিহত
রাজস্থানে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ৮ গুরুতর রোগী নিহত

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে রাষ্ট্রীয় পরিচালিত সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে থাকা আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে Read more

নড়াইলে গলা ও পুরুষাঙ্গ কাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার
নড়াইলে গলা ও পুরুষাঙ্গ কাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার

নড়াইল সদরে এক বৃদ্ধ ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার Read more

বাংলাদেশ এখনো এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়: আমীর খসরু
বাংলাদেশ এখনো এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়: আমীর খসরু

বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রেস সচিবের নিন্দা
নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রেস সচিবের নিন্দা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা Read more

স্ত্রীকে নোরা ফাতেহি বানাতে না খাইয়ে ব্যায়াম করান স্বামী
স্ত্রীকে নোরা ফাতেহি বানাতে না খাইয়ে ব্যায়াম করান স্বামী

স্ত্রীকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো বানাতে জোরপূর্বক ব্যায়াম করাতেন শিবম উজ্জ্বল নামের উত্তর প্রদেশের এক বাসিন্দা। তিনি দৈনিক ৩ Read more

বিদ্যুৎস্পৃষ্টে আহত সেই মিরাজের পাশে ইউএনও
বিদ্যুৎস্পৃষ্টে আহত সেই মিরাজের পাশে ইউএনও

সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে আহত সেই মিরাজের পাশে দাঁড়িয়েছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন