ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সামনে অবস্থান নেওয়া পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন। বিজিবি মহাপরিচালকের অনুপস্থিতিতে তার কার্যালয়ে স্মারকলিপি পৌঁছানো হয়েছে— এমন আশ্বাসে আজকের মতো পিলখানার ৪নং গেটের সামনে থেকে সরে যান তারা। আজ রবিবার (০৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কর্মসূচিতে আসা চাকরিচ্যুত বিডিআর সদস্য তারেক আজিজ।  তিনি গণমাধ্যমকে বলেন, আমরা সশরীরে স্মারকলিপি দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তবে স্মারকলিপি গ্রহণ করে তা ডিজি কার্যালয়ে পৌঁছানো হয়েছে বলে আশ্বস্ত করা হয়েছে। রমনার ডিসি মাসুদ আলম প্রায় পুরো সময়টা আমাদের সঙ্গে ছিলেন। তিনি আরও জানিয়েছেন- বিজিবি মহাপরিচালক সদর দপ্তরের বাইরে রয়েছেন। তাই আমরা ফিরে যাচ্ছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পযর্ন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে ঘোষণা দিয়ে সকাল সাড়ে ১০টা থেকে ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত পাঁচ শতাধিক সাবেক বিডিআর সদস্য জিগাতলা ও এর আশপাশে অবস্থা নেন। এ কর্মসূচিকে ঘিরে পিলখানার সামনে জিগাতলা বিজিবি ৪নং গেট এলাকায় নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়। এ অবস্থান কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয় সেনাবাহিনী ও বিজিবি সদস্য। দেখা গেছে রায়টকার ও জলকামানও।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা
৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ।  পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি-বিজিএমইএ তাদের সদস্যদের বিশেষভাবে Read more

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

যশোর শহরের পালবাড়ির তেঁতুলতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আসিফ হোসেন (১৭) নামে এক কলেজের ছাত্র নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে Read more

প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা
প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

বাজারে কোথাও পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন Read more

কুয়াশায় শুরু ঢাকার সকাল, আকাশ থাকবে আংশিক মেঘলা
কুয়াশায় শুরু ঢাকার সকাল, আকাশ থাকবে আংশিক মেঘলা

হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার মধ্যে দিয়ে শুরু হয়েছে রাজধানী ঢাকার সকাল। শীতের প্রভাবের সঙ্গে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা Read more

গত ১৫ মাসের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা: ফরিদা আখতার
গত ১৫ মাসের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা: ফরিদা আখতার

গত ১৫ মাসে দেশে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সফলতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন