হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার মধ্যে দিয়ে শুরু হয়েছে রাজধানী ঢাকার সকাল। শীতের প্রভাবের সঙ্গে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টা ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না।সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় পৃথক অভিযানে মাদক ও নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ৩
ভালুকায় পৃথক অভিযানে মাদক ও নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ৩

ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযানে আবারও সফলতা দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২২ জুন) রাতে ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পের Read more

গকসুর ভিপি হলেন ইয়াসিন, জিএস রায়হান
গকসুর ভিপি হলেন ইয়াসিন, জিএস রায়হান

ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ইয়াসিন এবং সাধারণ সম্পাদক (জিএস) Read more

হাইকোর্টে জায়গা হলো না ফারুকের রিট আবেদন
হাইকোর্টে জায়গা হলো না ফারুকের রিট আবেদন

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হিসেবে নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি হাইকোর্টের Read more

পবিত্র কোরআন হাতে লিখে প্রশংসায় ভাসছে ৯ বছরের শিশু
পবিত্র কোরআন হাতে লিখে প্রশংসায় ভাসছে ৯ বছরের শিশু

ভারতের কেরালা রাজ্যের ৯ বছর বয়সী শিশু মুহাম্মদ মাদলাজ প্রায় আড়াই বছরের চেষ্টায় পবিত্র কোরআন সম্পূর্ণ নিজ হাতে লিখেছেন। এই Read more

হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান Read more

চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার
চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিট করে আহত করার ঘটনার একদিন পরে যুবদলের সেই নেতাকে বহিষ্কার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন