গত ১৫ মাসে দেশে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সফলতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ ‘৪ঋ মডেল’-এর রেপ্লিকা উদ্বোধন ও এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বর্তমান সরকার নতুনভাবে কাজ করছে এবং নানা শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে কাজ করার সুযোগ তৈরি করেছে। সরকারের এই অন্তর্ভুক্তিমূলক চিন্তাধারাই একটি বড় অর্জন। বিভিন্ন মন্ত্রণালয়ের সামনে যেসব সমস্যা আসছে, সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে।তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ সরকারের জন্য বেশ কিছু নীতিগত পরিবর্তন করে দেওয়া হচ্ছে, যাতে আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক, তারা এসব নীতি কাজে লাগাতে পারে এবং এগিয়ে নিতে পারে।’দেশে গরুর মাংসের দাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘গরুর মাংসের দাম কিছুটা বেশি হলেও এতে প্রান্তিক খামারিরা ন্যায্য মূল্য পাচ্ছেন, যা তাদের জন্য ইতিবাচক দিক।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মো. ওয়ালি-উল-হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়া বছরে সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল
মালয়েশিয়া বছরে সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল

মালয়েশিয়ার বিষয়ে একটা হাইপ উঠছে যে, মালয়েশিয়ায় ১০-১২ লাখ কর্মী নেবে। আমি সেখান থেকে ঘুরে এসেছি। মালয়েশিয়াতে আগামী ১ বছরে Read more

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কিছু মুসল্লি। জেলার তিনটি উপজেলার অন্তত Read more

বাংলাদেশে সিটিজেন ব্র্যান্ডের অত্যাধুনিক প্রিন্টার আনল স্মার্ট টেকনোলজিস
বাংলাদেশে সিটিজেন ব্র্যান্ডের অত্যাধুনিক প্রিন্টার আনল স্মার্ট টেকনোলজিস

জাপানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিটিজেন সিস্টেমস জাপান কোং লিমিটেড-এর অত্যাধুনিক প্রিন্টিং সমাধান এখন থেকে পাওয়া যাবে বাংলাদেশে।মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর Read more

আজ দেখা যাবে ‘বিভার সুপারমুন’, বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ
আজ দেখা যাবে ‘বিভার সুপারমুন’, বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ

আজ আকাশে দেখা যাবে বছরের অন্যতম আকর্ষণীয় পূর্ণচন্দ্র— ‘বিভার মুন’ বা ‘বিভার সুপারমুন’। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, Read more

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

হবিগঞ্জে ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাইও গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন