কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার বেতাল-মঠখোলা সড়কে এই ঘটনা ঘটছে।নিহত পান্ত চন্দ্র বর্মণ (২০) নারায়নগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে।জানা যায়, কটিয়াদী মঠখোলা সড়কে ভোররাতে কটিয়াদী থেকে একটি পিকআপ মঠখোলা রোডে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে একজন লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে খবর পেয়ে নিহতের পারিবার হাসপাতালে এসে নিহতের লাশ সনাক্ত করেন। নিহতের ফুফু পপি রাণী বর্মন বলেন, প্রতিদিনের মতো রাতে নিহত পান্ত চন্দ্র বর্মণ পিকআপের চালক সানির সাথে কাজে বের হয়ে যায়। সকালে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি পিকআপ দুমড়ে মুচড়ে গেছে। সাথে থাকা চালক সানিকে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ। স্থানীয়রা জানিয়েছে পিক-আপের সাথে বাসের সংঘর্ষ হয়েছে।কটিয়াদী মডেল থানার সাব ইন্সপেক্টর মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানী-পাটুয়ারটেক এলাকায় সমুদ্রসৈকতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভেসে এসেছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে Read more

ভারতে ডায়াবেটিস আক্রান্ত দশজনের চারজনই রোগ সম্পর্কে অবহিত নন
ভারতে ডায়াবেটিস আক্রান্ত দশজনের চারজনই রোগ সম্পর্কে অবহিত নন

এক গবেষণায় বলা হয়েছে, ভারতে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেশি। এর জন্য সম্ভাব্য কারণ হিসাবে জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের মতো বিষয় Read more

বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে বিদেশে ভালো বেতনের চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগে জানা যায়, Read more

গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজারো মানুষের বিক্ষোভ
গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজারো মানুষের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজার হাজার মানুষের বিক্ষোভ করেছে। মূলত, গাজায় ইসরায়েলের অবরোধ ও খাদ্য সহায়তা বন্ধ করার নীতির বিরুদ্ধে Read more

পাকিস্তানে তীব্র ঝড়ে ১৩ জনের মৃত্যু, আহত আরও ৯২
পাকিস্তানে তীব্র ঝড়ে ১৩ জনের মৃত্যু, আহত আরও ৯২

পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯২ জন। দেশটির পাঞ্জাব প্রদেশে Read more

নেত্রকোনায় স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু
নেত্রকোনায় স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করে বোন ফুলন রানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন