ওয়েস্ট ইন্ডিজ সফরে সমীকরণ ছিল সহজ। সিরিজ জিতলেই সরাসরি বিশ্বকাপে যেতে পারত নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে সেই কাজটা অনেকটা সহজ করে রেখেছিল তারা। কিন্তু শেষ ম্যাচের হারের কারণে সরাসরি বিশ্বকাপে যাওয়া হয়নি বাংলাদেশের। উইমেন্স ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ৭ম স্থানে থেকে বাংলাদেশ চলে যায় বাছাইপর্বের জটিলতায়। বুধবার থেকে পাকিস্তানের মাটিতে শুরু হচ্ছে সেই বাছাইপর্ব। ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে যেখানে জায়গা করে নেবে দুই দল। আর এখানেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে অপেক্ষা করছে শক্ত দুই প্রতিপক্ষ। রাউন্ড রবিন পদ্ধতির এই বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। যে কারণে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। পা হড়কানোর কোনো সুযোগ থাকছে না। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে আসবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। ৫ প্রতিপক্ষের মাঝে কাউকেই খুব একটা হালকাভাবে নেয়ার সুযোগ থাকছে না। ক্যারিবিয়ান নারীরা বাংলাদেশের বিপক্ষে বরাবরই বেশ দুর্দান্ত। স্বাগতিক হওয়ার সুবাদে কিছুটা হলেও এগিয়ে থাকবে পাকিস্তান। আর আয়ারল্যান্ডের কাছে গেল বছরই ঘরের মাঠে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তাই খুব একটা সহজ হচ্ছে না বাংলাদেশের লড়াই সেটা সহজেই বলা চলে। দেশ ছাড়ার আগমুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধান কোচ সারোয়ার ইমরান বলেন, ‘পাকিস্তানে পাঁচটা ম্যাচই আমরা ওয়ান বাই ওয়ান জিততে চাই। সেখানে আমাদের সঙ্গে দুইটা শক্তিশালী দলের খেলা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকেও আমরা ছোট করে দেখছি না, তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই।’আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ তারিখ। যেখানে প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৩ এপ্রিলের ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ তারিখ স্কটল্যান্ড, ১৭ তারিখ ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ তারিখ পাকিস্তানের বিপক্ষে নামবে জ্যোতি-নাহিদারা। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়িয়ায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও যুবক আটক
নড়িয়ায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও যুবক আটক

শরীয়তপুরের নড়িয়ায় ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে নড়িয়া Read more

ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০টা লোক পাইলো!
ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০টা লোক পাইলো!

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থানকালে তার বিরুদ্ধে কিছু প্রবাসীর বিক্ষোভ সমাবেশ নিয়ে নতুন Read more

কখন হবে ডাকসুর ফলাফল ঘোষণা, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা
কখন হবে ডাকসুর ফলাফল ঘোষণা, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ মঙ্গলবার রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন Read more

কুড়িগ্রামে বিল থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার, আটক ১
কুড়িগ্রামে বিল থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক Read more

বিরামপুরে সাংবাদিককে মারধর করে বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দিলেন জাতীয় পার্টির নেতা
বিরামপুরে সাংবাদিককে মারধর করে বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দিলেন জাতীয় পার্টির নেতা

দিনাজপুরের বিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক সাংবাদিকের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ ওঠেছে জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান ওরফে ফিজুলের Read more

যৌতুক হিসেবে পুত্রবধূর কিডনি চাইলেন শ্বশুর-শাশুড়ি
যৌতুক হিসেবে পুত্রবধূর কিডনি চাইলেন শ্বশুর-শাশুড়ি

যৌতুক হিসেবে প্রকাশ্য কিংবা গোপনে হাতঘড়ি, আসবাবপত্র, মোটরবাইক, টাকা-গয়না, এসিসহ নানা জিনিস নেওয়া হচ্ছে। এবার সামনে এলো চমকপ্রদ এক তথ্য। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন