ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজের ৩ দিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহ আলম (৬৫)। রবিবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল গ্রামের রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় অটোরিকশা চালকের ওই লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুস্কৃতকারীরা। নিহত অটোরিকশা চালক শাহ আলম ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে।স্বজনরা জানিয়েছেন, প্রতিদিনের মতো গত ২ এপ্রিল নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন চালক শাহ আলম। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেলে নিখোঁজ থাকেন তিনি। এতে পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম জানান, সকালে খারশুল গ্রামের রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রাপুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালককে হত্যা করে তার অটোরিকশা নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতকারীরা। পরে লাশ গুমের উদ্দেশ্যে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। অটোরিকশা চালক শাহ আলম গত ২ এপ্রিল থেকে নিখোঁজ ছিল।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ মেটাতে ইরানের সঙ্গে সরাসরি সংলাপে বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।শুক্রবার (২৯ Read more

ইরানকে সহায়তায় তিন দেশের ২২ কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানকে সহায়তায় তিন দেশের ২২ কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের তেল বিক্রিতে সহায়তা করায় হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের ২২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন Read more

জাকসু নির্বাচন: বিজয়ীরা কে কত ভোট পেলেন
জাকসু নির্বাচন: বিজয়ীরা কে কত ভোট পেলেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের Read more

সিদ্ধিরগঞ্জে ট্রাফিকের ভুমিকায় যুবদল নেতাকর্মীরা
সিদ্ধিরগঞ্জে ট্রাফিকের ভুমিকায় যুবদল নেতাকর্মীরা

সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ও আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে Read more

এবার গাজার পথে ত্রাণবাহী নতুন জাহাজ হান্দালা
এবার গাজার পথে ত্রাণবাহী নতুন জাহাজ হান্দালা

আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন জাহাজ ‘হান্দালা’ ত্রাণ নিয়ে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে। রোববার (১৩ জুলাই) Read more

সিংড়ায় রোদ-ঘামে নাকাল, তবুও গরুর হাটে ঈদের আমেজ
সিংড়ায় রোদ-ঘামে নাকাল, তবুও গরুর হাটে ঈদের আমেজ

চলমান তীব্র তাপদাহ আর অসহনীয় রোদের মধ্যেও জমে উঠেছে নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী কোরবানির গরুর হাট। ঈদুল আজহা উপলক্ষে দেশের নানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন