চলমান তীব্র তাপদাহ আর অসহনীয় রোদের মধ্যেও জমে উঠেছে নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী কোরবানির গরুর হাট। ঈদুল আজহা উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসছেন এ হাটে, আর স্থানীয় ও আশপাশের এলাকার হাজারো ক্রেতা ভিড় করছেন পছন্দের পশু কেনার আশায়। সোমবার (২ জুন) সকাল থেকেই সিংড়া পৌর হাটে ছিল উপচে পড়া ভিড়। হাটে দেশি জাতের গরুর দেখা গেছে। তবে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে মাঝারি আকৃতির দেশি গরুর প্রতি। অনেক ক্রেতা সকাল সকাল এসে গরু দেখে দরদাম করে কিনে নিচ্ছেন। আত্রাই থেকে গরু নিয়ে আসা রইচ উদ্দিন নামে এক ব্যাপারী বলেন, ‘আমি প্রতি বছর এই হাটে গরু বিক্রি করি। এবার ১০টি গরু এনেছি। গরমের কারণে শুরুতে একটু দুশ্চিন্তা ছিল, কিন্তু এখন ক্রেতা ভালোই আসছে। ইতোমধ্যে ৪টি গরু বিক্রি হয়ে গেছে।’ কলমের বাসিন্দা রানা মাসুদ বলেন, ‘দুই দিন ধরে হাট ঘুরছি। আজ একটু সকাল সকাল চলে এসেছি। দাম কিছুটা কম মনে হচ্ছে, কিন্তু গরুর মান ভালো। একটা মাঝারি সাইজের দেশি গরু পছন্দ হয়েছে, দরদাম চলছে।’ হাটে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, রয়েছে সেনাবাহিনী, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সাদা পোশাকের নজরদারি টিমও। সিংড়া পৌর হাটের ইজারাদার মো. করম আলী জানান, ‘সিংড়া গরু হাট চলবে ঈদের আগের হাটদিন বৃহস্পতিবার পর্যন্ত।’ স্থানীয় হাট কর্তৃপক্ষ জানিয়েছেন, শেষ দিকে ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘হাটে আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। জাল টাকা শনাক্তে বিশেষ মনিটরিং টিম কাজ করছে, এছাড়াও সার্বক্ষণিক মোবাইল টহল রয়েছে।’ তীব্র গরম উপেক্ষা করেই কোরবানির হাটে মানুষের অংশগ্রহণ প্রমাণ করে, ঈদুল আজহা মুসলিম সমাজের কাছে কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি একটি পারিবারিক ও সামাজিক আনন্দের উৎসব। গরুর হাটে এই প্রাণচাঞ্চল্য সেই প্রস্তুতিরই বহিঃপ্রকাশ। সিংড়া পৌর প্রশাসক (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য হাটে কিছু অস্থায়ী ছাউনি, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং গরুর জন্য স্প্রে মেশিনের ব্যবস্থাও রাখা হয়েছে। হাটে যেন কেউ হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে আমরা নজরদারিতে আছি। পাশাপাশি গরমে কোন গরু অসুস্থ হলে প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক দ্রুত চিকিৎসার জন্য মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা Read more

চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার
চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে পলাতক ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ জুন) রাতে অভিযানে তাদের গ্রেপ্তার করে Read more

দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপিকে শনাক্ত করেছে দুদক
দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপিকে শনাক্ত করেছে দুদক

বাংলাদেশ থেকে অর্থপাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশি সম্পদের পাহাড় গড়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ’ এবং Read more

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে : টুর্ক
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে : টুর্ক

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে, সে বিষয়ে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। Read more

দেশে ইন্টারনেটের খরব কমছে আরও তিন স্তরে
দেশে ইন্টারনেটের খরব কমছে আরও তিন স্তরে

 দেশে নতুন তিনটি স্তরে ইন্টারনেটের খরচ কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। আইটিসি, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে মূল্য হ্রাস করবেন Read more

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরের শারীরিক অবস্থার উন্নতি
মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরের শারীরিক অবস্থার উন্নতি

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন