বন্দরনগরী চট্টগ্রাম সমুদ্রের পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। পাহাড়, সমুদ্র আর নদীর অপূর্ব সমন্বয়ে গঠিত এ নগরের বুকজুড়ে দিনে দিনে গড়ে উঠেছে আকাশচুম্বী অট্টালিকার সারি। কিন্তু এই দৃশ্যমান উন্নয়নের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ আশঙ্কা ভূমিকম্প।বিশেষজ্ঞরা বলছেন, যদি চট্টগ্রামে ৭ মাত্রার ভূমিকম্প হয়, তবে নগরের অন্তত ২ লাখ ৬৭ হাজার ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর তথ্যমতে, নগরে বর্তমানে ভবনের সংখ্যা ৩ লাখ ৮২ হাজারের বেশি। এর মধ্যে ৭০ শতাংশ ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।চট্টগ্রাম শহরের ভবনগুলোর অধিকাংশই নির্মিত হয়েছে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) উপেক্ষা করে। সিডিএর নিয়ম অনুযায়ী, ভবন নির্মাণে ৮টি পর্যায়ের অনুমোদন প্রয়োজন। তবে বাস্তবে অধিকাংশ ভবন শুধুমাত্র নকশা অনুমোদন নিয়েই নির্মাণ সম্পন্ন করছে। প্লিন্থ স্তরের প্রতিবেদন, কারিগরি অনুমোদন, ব্যবহার সনদ প্রাপ্তির মতো পরবর্তী ধাপগুলো অনেক সময়ই উপেক্ষিত। অভিযোগ রয়েছে, ঘুষের বিনিময়ে এসব নিয়ম কাগজে-কলমে রূপান্তরিত হচ্ছে।ফলে নগরে গড়ে ওঠা এই বিপুল সংখ্যক ভবনের অধিকাংশেই ভূমিকম্প প্রতিরোধী কোনো ব্যবস্থা নেই। যেমনটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলছেন, নগরের ৭০ শতাংশ ভবনই ৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে। এ ধরনের বিপর্যয়ে চট্টগ্রাম চরম বিপন্ন হয়ে পড়বে।সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস সময়ের কণ্ঠস্বর-কে সরল স্বীকারোক্তি দিয়েছেন, আমাদের লোকবল সংকট রয়েছে। আগে তদারকিতে ঘাটতি ছিল এ কথা সত্য। এখন আমরা নিজেরা ১০ তলার নিচে ভবন পরিদর্শন করি, উচ্চতর ভবনের জন্য বিশেষজ্ঞ মতামত নিই।তবে এতে আশ্বস্ত নন নগর পরিকল্পনাবিদরা। কারণ, চট্টগ্রামের বহু ভবন গড়ে উঠেছে ঘিঞ্জি বসতিতে ও সরু গলিতে, যেখানে দুর্ঘটনার পর উদ্ধারকারী যানবাহনের প্রবেশই সম্ভব নয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, উদ্ধার তৎপরতার জন্য নীতিমালা থাকলেও কার্যকর প্রস্তুতি নেই। যন্ত্রপাতির স্বল্পতা, প্রশিক্ষণের অভাব এবং নগরের অগোছালো গঠন দুর্যোগ–পরবর্তী পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।একই সুরে সতর্ক করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০০৯–২০১১ সালের জরিপের নেতৃত্বদানকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। তাঁর মতে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লিনিক অর্থাৎ জরুরি সেবাদানকারী অবকাঠামোগুলো।সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ১৩ এপ্রিল চট্টগ্রামে ৬.৯৯ মাত্রার ভূমিকম্পে ১২টি ভবন হেলে পড়েছিল। তারও আগে, ১৯৯৭ সালের ২১ নভেম্বর ৬.১ মাত্রার ভূমিকম্পে একটি পাঁচতলা ভবন ধসে হতাহতের ঘটনা ঘটে। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মসজিদুল হারামের দুই ইমাম রক্তদানে উৎসাহিত করলেন
মসজিদুল হারামের দুই ইমাম রক্তদানে উৎসাহিত করলেন

রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে মসজিদুল হারামের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আব্দুর রহমান আস সুদাইস ও মসজিদুল হারামের ইমাম ও খতিব Read more

ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল
ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৭) ভারত থেকে ৩৬ হাজার ১ শত মেট্রিক টন সিদ্ধ চাল এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে।শনিবার Read more

পঞ্চগড়ে নির্মাণাধীন স্কাউট ভবনের বীম ধসে পড়ায় মান নিয়ে প্রশ্ন
পঞ্চগড়ে নির্মাণাধীন স্কাউট ভবনের বীম ধসে পড়ায় মান নিয়ে প্রশ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্মাণাধীন স্কাউট ভবনের বীম ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে কেউ গুরুতর আহত হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।দেবীগঞ্জে করতোয়া Read more

বিমান বিধ্বস্ত: আইমান নামে আরও এক শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৩২
বিমান বিধ্বস্ত: আইমান নামে আরও এক শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৩২

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আইমান (১০) নামের Read more

কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত মিয়া (৭০) ইন্তেকাল করেছেন। Read more

রাজধানীতে পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
রাজধানীতে পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

রাজধানীর হোটেল ‘আমারই ঢাকায়’ শুরু হয়েছে বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বাসাভা) প্রথম আন্তর্জাতিক সম্মেলন। শনিবার (২০ ডিসেম্বর) থেকে কানিভা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন