দেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩০ এপ্রিল থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।আজ সোমবার সন্ধ্যায় আশকোনা হাজী ক্যাম্প সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা হয়।সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াক্ফ সহকারী প্রশাসক মো. মেহেদী হাসান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী মো. আবদুল মালেক, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন, ঢাকা জেলার প্রশাসক মুহাম্মদ শওকত আলী, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার মাওলানা অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন কন্যা সন্তান, তিন ঘণ্টা পরই মৃত্যু
বাঘায় স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন কন্যা সন্তান, তিন ঘণ্টা পরই মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় আকলিমা বেগম (২৫) নামে এক নারী একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিয়েছেন স্বাভাবিক প্রসবের মাধ্যমে। সোমবার (৮ সেপ্টেম্বর) Read more

মুন্সিগঞ্জে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২১
মুন্সিগঞ্জে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২১

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিয়ালের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ ২১ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।গত শুক্রবার Read more

নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত
নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে পৃথক দুই সেনা অভিযানে কমপক্ষে ২৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এয়ার কমোডর এহিমেন Read more

৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১৯ Read more

ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

ভোলায় অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। যার আনুমানিক বাজার Read more

দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী

টালিউডে মুক্তির পর থেকেই বক্স অফিসে সফলতার মুখ দেখছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। যদিও সিনেমাটি দর্শকমহলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন