ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১৫ জন স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত ২৩ মার্চ দক্ষিণ গাজায় জরুরি বিভাগের ওই কর্মীদের হত্যা করা হয়। ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে তাদের সৈন্যরা ভুল করে তাদের ওপর হামলা চালিয়েছে। খবর বিবিসি, আল জাজিরা।রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক ট্রাকে গুলি চালানো হয়।ইসরায়েল প্রথমে দাবি করেছিল যে, হেডলাইট বা কোনো ধরনের আলো ছাড়াই অন্ধকারে ‌‘সন্দেহজনকভাবে’ গাড়ি বহর এগিয়ে আসার কারণে সৈন্যরা গুলি চালিয়েছিল। যানবাহনের চলাচলের আগে ইসরায়েলি সেনাদের সঙ্গে সমন্বয় করা হয়নি বা তাদের সম্মতি নেওয়া হয়নি। কিন্তু নিহত হওয়া প্যারামেডিকদের একজনের মোবাইলের ফুটেজ খুঁজে দেখা গেছে যে, আহতদের সহায়তা দেওয়ার সময় যানবাহনগুলোতে আলো জ্বলছিল। অর্থাৎ ইসরায়েলি বাহিনীর ওই দাবি সম্পূর্ণ মিথ্যা।এদিকে ইসরায়েলি বাহিনী জোর দিয়ে জানায়, কমপক্ষে ৬ জন চিকিৎসক হামাসের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তারা এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। তারা এটাও স্বীকার করেছে যে, সৈন্যরা যখন গুলি চালায় তখন জরুরি বিভাগের ওই কর্মীরা নিরস্ত্র ছিল।নিউইয়র্ক টাইমসের শেয়ার করা একটি ভিডিওটিতে দেখা যায়, যানবাহনগুলো রাস্তায় দাঁড়িয়ে ছিল। সে সময় কোনো ধরনের সতর্কতা ছাড়াই ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে সেখানে গুলি চালানো হয়।ফুটেজটি পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে চলেছে। সে সময় রেফাত রাদওয়ান নামে এক প্যারামেডিককে শেষ বারের মতো আর্তনাদ করতে শোনা গেছে। হামলার আগে ইসরায়েলি সৈন্যরা গাড়ির দিকে এগিয়ে আসে। সে সময় তাদের কথা বলতে শোনা গেছে।গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় সেখানে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১৫ হাজার ২২৫ জন। গাজাকে রীতিমতো এক ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম নিলয় চৌধুরী ইগলু Read more

কক্সবাজারে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদণ্ড
কক্সবাজারে  ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার পর লাশ গুমের মামলায় মো. সোলেমান নামের ১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ Read more

শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী Read more

১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান
১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ১১ জুন মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ওইদিন ইসলামাবাদ হাইকোর্টে Read more

অপারেশন সিঁদুর কী, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান
অপারেশন সিঁদুর কী, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন Read more

‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস
‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মসূচিতে নিজের বক্তব্য চলাকালীন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন