পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানে, বিশেষত পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছে। পাকিস্তান এই হামলাকে ‘স্পষ্ট যুদ্ধ’ বলে মন্তব্য করেছে। ভারত নিয়ন্ত্রত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর থেকেই পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে উত্তেজনা চলে আসছিল। খবর রয়টার্স ভারতীয় সেনা জানিয়েছে, মধ্যরাতে পাক জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান এই হামলায় আট জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে। সীমান্তে গোলাগুলি চলছে এখনও। কিন্তু কেন এই নামকরণ? প্রত্যাঘাতের নামে কেন ‘সিঁদুর’ রাখা হল?সিঁদুর হলো এক ধরনের লাল রংয়ের পাউডার। যেটি হিন্দু বিবাহিত নারীরা তাদের সিঁথিতে পরে থাকেন। সেনা সূত্রের খবর, গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পুরুষ নিহত হয়েছেন। যাদের অধিকাংশই হিন্দু। আর এসব নিহত ব্যক্তিদের বিধবা স্ত্রীদের সিঁদুরের প্রতি সম্মান জানিয়ে এমন নামকরণ করা হয়েছে। ‘অপারেশন সিঁদুর’ নামে সায় দিয়েছিলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নামেই পহেলগাঁওয়ের ঘটনার যোগ্য জবাব দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালিয়েছে। এসব স্থানে অবস্থিত সন্ত্রাসী অবকাঠামো থেকে ভারতের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করা হত। ভারত সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, হামলায় সন্ত্রাসীদের অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসলামাবাদ জানিয়েছে, ভারত পাকিস্তানের ছয়টি স্থানে হামলা চালিয়েছে। এতে তারা দুই ডজনের বেশি অস্ত্র ব্যবহার করেছে। তবে পাকিস্তানও ভারতের হামলার প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। ভারতের হামলায় পাকিস্তানে কতটা প্রভাব পড়েছে?পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র রয়টার্সকে বলেন, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এগুলো ভারতের আকাশসীমাতেই করা হয়। ভারত শাসিত কাশ্মীরের স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের তিনটি যুদ্ধবিমান হিমালয়েলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে ধ্বংস হয়েছে। এসব বিমানের পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এদিকে পাকিস্তান জানিয়েছে, ভারতের বিমান হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। অন্যদিকে ভারত জানিয়েছে, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাবাহিনীর হামলায় ৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভূখা মিছিল’ আজ
শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভূখা মিছিল’ আজ

বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ পঞ্চম দিনে গড়িয়েছে। আন্দোলনের অংশ হিসেবে Read more

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে জালাল উদ্দীন নামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি Read more

স্কুল খুলতে নিজের বাংলো ভাড়া দিলেন সারা আলি খান
স্কুল খুলতে নিজের বাংলো ভাড়া দিলেন সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খান তার সাধারণ জীবনযাপন ও আধ্যাত্মিক চিন্তাধারার জন্য বরাবরই ভক্তদের পছন্দের তালিকায় থাকেন। এবার নিজের সম্পত্তিকে Read more

দয়া করে পাগলাটে যুদ্ধ শুরু করবেন না, ট্রাম্পকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
দয়া করে পাগলাটে যুদ্ধ শুরু করবেন না, ট্রাম্পকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ট্রম্পকে বলেছেন, ‘দয়া করে, কোনো পাগলাটে যুদ্ধ শুরু করবেন না।’সম্প্রতি Read more

দিনাজপুরে ইদুরের গর্তে গ্যাস বড়ি দিতে গিয়ে সাপের কামড়ে টিন মিস্ত্রীর মৃত্যু
দিনাজপুরে ইদুরের গর্তে গ্যাস বড়ি দিতে গিয়ে সাপের কামড়ে টিন মিস্ত্রীর মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে মাটির ঘরের গর্তে গ্যাস ট্যাবলেট দিতে গিয়ে সাপের কামড়ে এক টিন মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ Read more

সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন
সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন

বরিশালের গৌরনদী পৌরসভার সড়কে ১২ মাস ধরে জমে থাকা পানির সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। গত ২৪ আগস্ট সময়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন