মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে ওয়াশিংটনসহ দেশটির অনেক অঙ্গরাজ্যে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগসহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিক্ষোভ হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ওয়াশিংটনের মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা বৃষ্টির মধ্যেও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। ওয়াশিংটনের ন্যাশনাল মলে ট্রাম্পবিরোধী প্রতিবাদে অংশ নেয় বেশ কিছু সংগঠন। ওয়াশিংটন ছাড়াও নিউইয়র্কে ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নেয় অসংখ্য মানুষ।বিক্ষোভকারীদের অভিযোগ শুল্কনীতির আড়ালে ট্রাম্প প্রশাসন তাদের কর্তৃত্ববাদী রূপের বাস্তবায়ন করার চেষ্টা করছে। প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন বিজ্ঞানী, শিল্পী, শিক্ষক, এমনকি সাধারণ গৃহিণীও। তাদের মতে, এই শুল্কনীতি শুধু আন্তর্জাতিক সম্পর্ক নয়, খাদ্য, প্রযুক্তি ও জ্বালানির দামকেও প্রভাবিত করছে। শনিবারের এই বিক্ষোভের নাম দেয়া হয়েছে ‘হ্যান্ডস অফ’। এর একটি অর্থ হতে পারে,‘আমাদের নিজের মতো চলতে দাও’। এসব বিক্ষোভে ১৫০টির মতো গোষ্ঠী অংশ নিয়েছে। ট্রাম্প বিরোধী এ বিক্ষোভের জোয়ার ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও। ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে ব্যানার হাতে জড়ো হয়েছেন প্রায় ২০০ প্রতিবাদকারী, যাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্কনীতি, যা বিশ্ব বাণিজ্যের ওপর একতরফা হস্তক্ষেপ বলে মনে করছেন তারা।একইদিনে প্যারিসের রাস্তায়ও দেখা গেছে শত শত মানুষকে। তারা জানান ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত কেবল যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং ইউরোপের অর্থনীতির জন্যও ধ্বংসাত্মক। জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও বার্লিনেও একইরকম প্রতিবাদ হয়েছে। তবে সমালোচনার বিপরীতে ট্রাম্পের সমর্থকরা বলছেন, এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল । যুক্তরাষ্ট্রকে আবার স্বনির্ভর করতে চান ট্রাম্প, এমনটাই দাবি তাদের।বিশ্বজুড়ে যখন সহনশীল বাণিজ্যনীতির প্রয়োজন, তখন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ নতুন বিভাজনের সূত্র হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের এই নীতির প্রতিবাদ তাই শুধু রাজনৈতিক নয়, বরং এক বৈশ্বিক প্রতিরোধে রূপ নিতে পারে বলে শংকা প্রকাশ করেন তারা। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ভোরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস Read more

বিশ্বকাপ বাছাইপর্বে আজ আইরিশদের মোকাবিলা করবে জ্যোতিরা
বিশ্বকাপ বাছাইপর্বে আজ আইরিশদের মোকাবিলা করবে জ্যোতিরা

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রবিবার (১৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় Read more

উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা
উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর করলেই কাজ শেষ নয়, বরং এটাকে অনেক দূর এগিয়ে নিতে হবে মন্তব্য করে  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. Read more

আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব
আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব

এবার রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুক্রবার (১৭ Read more

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্রে মুজিব শতবর্ষের ছবি
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্রে মুজিব শতবর্ষের ছবি

সরকার পতনের দশ মাসের বেশি সময় হতে চললেও এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ছাড়পত্রে মুজিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন