পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস।ঈদের আগে ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছিল এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি।এর আগে গত ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে গত ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এ জন্য টানা ৯ দিনের ছুটি মেলে। চাঁদ দেখার ওপর নির্ভর করে গত ৩১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। উপদেষ্টা পরিষদ ২০২৪ সালের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ছিল। ২৮ মার্চ শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি।অন্যদিকে, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা এবার টানা ৯ দিন ছুটি ভোগ করেছেন। কারণ, ৩ এপ্রিলের পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল ছিল (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক বন্ধএমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেন্দুয়ায় বিল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, নিখোঁজ যুবদল নেতার বলে ধারণা
কেন্দুয়ায় বিল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, নিখোঁজ যুবদল নেতার বলে ধারণা

নেত্রকোনার কেন্দুয়ায় বিল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার( ২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের সামনে Read more

যশোরে মাছের ঘেরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে চাষিদের সাফল্য
যশোরে মাছের ঘেরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে চাষিদের সাফল্য

ঘেরের পানি থৈ থৈ করছে। আর উপরে ছাউনির মত তৈরি মাচায় থোকায় থোকায় তরমুজ ঝুলছে। যশোরের কেশবপুর উপজেলার খুকশিয়ার বিল Read more

নরসিংদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে ২৪ দিন আগে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সীমান্ত নাথ (২৪) নামের এক যুবক এবং ইয়াসমিন জুথি (১৯) নামের এক এসএসসি Read more

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন
‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন

জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।মঙ্গলবার (২০ মে) পৃথক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন