আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রবিবার (১৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম মাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের বিশাল জয় দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তাই আইরিশদের বিপক্ষে অনেকটা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।অপরদিকে, বাছাইপর্বের শুরুটা ভাল হয়নি আয়ারল্যান্ডের। প্রথম ম্যাচে ৩৮ রানে হেরেছে পাকিস্তান নারী দলের কাছে। নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ পেয়েছে আইরিশরা, ৬ রানে পরাজিত হয়েছে উইন্ডিজদের কাছে। তাইতো জয়ের স্বাদ পেতেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখাতে চাইবে জ্যোতির দল।প্রসঙ্গত, আইরিশদের বিপক্ষে ম্যাচ ছাড়াও টুর্নামেন্টের এই পর্বে স্কটল্যান্ড (১৫ এপ্রিল), ওয়েস্ট ইন্ডিজ (১৭ এপ্রিল) ও পাকিস্তানের (১৯ এপ্রিল) বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশকে আরও ৬১১৮ কোটি টাকার ঋণ অনুমোদন করলো বিশ্বব্যাংক
বাংলাদেশকে আরও ৬১১৮ কোটি টাকার ঋণ অনুমোদন করলো বিশ্বব্যাংক

চলতি মাসে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশে বৈদেশিক অর্থছাড় ও অনুমোদন বাড়িয়ে দিয়েছে। শুক্রবার চার প্রকল্পে বাংলাদেশকে ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ Read more

পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার
পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার

বাংলাদেশর বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। শঙ্কা আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই জঘন্য Read more

মোংলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম Read more

গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে আহত ২
গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে আহত ২

মুন্সিগঞ্জের গজারিয়ায় মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে  এক যুবককে কুপিয়ে জখম ও আরেক যুবককে পিটিয়ে আহত করার Read more

বাঁশখালীতে ছাত্রদল নেতার নেতৃত্বে জায়গা দখল
বাঁশখালীতে ছাত্রদল নেতার নেতৃত্বে জায়গা দখল

চট্টগ্রামের বাঁশখালীতে মোহাম্মদ তারেক নামের এক ছাত্রদল নেতার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ৩০-৩৫ জন লোক গাছ কেটে ও টিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন