নেত্রকোনার মদনে বন্ধুর কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রামদার কোপে মাজহারুল ইসলাম (৩৫) নামের এক যুবক খুন হয়েছে। শনিবার (০৫ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান।এর আগে শুক্রবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২৯ মার্চ রাতে মাজহারুলের বাড়ির সামনে সেকুল লোকজন নিয়ে তার ওপর অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত হন মাজহারুল।নিহত মাজহারুল উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাহড়া গ্রামের মৃত হাজী হোসেন আলী ফকিরের ছেলে।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ রাতে সেকুলের কাছে পাওনা টাকা ফেরত চায় মাজহারুল। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সেকুল তার লোকজন নিয়ে মাজারুলের বাড়ির সামনে হামলা করে। এসময় তারা চাইনিজ রামদা দিয়ে মাজহারুলের শরীরে এলোপাতাড়ি কোপ দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। সেখানে মাজহারুলের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠায় চিকিৎসক। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, মহড়া গ্রামের প্রতিপক্ষের হামলায় আহত মাজহারুল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা চীনের
ইরানে ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা চীনের

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। Read more

নাগরপুরে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা, আলোচিত ধর্ষক গ্রেফতার
নাগরপুরে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা, আলোচিত ধর্ষক গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে অসহায় ও দরিদ্র পরিবারের এক স্কুল ছাত্রী (১৪) কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে স্থানীয় এক লম্পট। এক Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা Read more

সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে: হাসনাত
সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে: হাসনাত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা Read more

এবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিলো সৌদি
এবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিলো সৌদি

১০ বছরের বেশি সময় ধরে মাথায় ঝুলছিল মৃত্যুদণ্ডের পরোয়ানা। তবে কেনিয়ার সরকার ও একটি ইসলামিক দাতব্য সংস্থার সহায়তায় মৃত্যুদণ্ড থেকে Read more

বেগম জিয়া নির্বাচনে এলে আনন্দিত হবে বিএনপি: নিতাই রায়
বেগম জিয়া নির্বাচনে এলে আনন্দিত হবে বিএনপি: নিতাই রায়

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে এলে খুশি হবে এবং আনন্দিত হবে বিএনপি। দলের পক্ষ থেকে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন