১০ বছরের বেশি সময় ধরে মাথায় ঝুলছিল মৃত্যুদণ্ডের পরোয়ানা। তবে কেনিয়ার সরকার ও একটি ইসলামিক দাতব্য সংস্থার সহায়তায় মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেছেন এক কেনীয় ব্যক্তি।কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।স্টেফেন আব্দুলকারিম মুনাইখো নামে এ ব্যক্তি সৌদিতে কাজ করতেন। ২০১১ সালে তিনি তার এক ইয়েমনি সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেন। প্রথমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলেও সৌদির সর্বোচ্চ আদালত তাকে ২০১৪ সালে মৃত্যুদণ্ড দেয়। এরপর থেকে তিনি দণ্ড কার্যকরের প্রহর গুণছিলেন। তবে কেনিয়ার সরকারের হস্তক্ষেপে এটি কয়েকবার পিছিয়ে দেওয়া হয়।সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনি ওই ব্যক্তির পরিবারকে ১০ লাখ ডলার জরিমানা দিয়ে এই ব্যক্তি মৃত্যুদণ্ড থেকে বেঁচেছেন। মুক্তি পাওযার পর তিনি ওমরাহ পালন করেছেন। তিনি কবে কেনিয়ায় ফিরে যাবেন সেটি নিশ্চিত নয়।  সূত্র: বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচার ও ফ্যাসিবাদী দল নিষিদ্ধের দাবি জামায়াতের
লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচার ও ফ্যাসিবাদী দল নিষিদ্ধের দাবি জামায়াতের

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত তথাকথিত ‘লগি-বৈঠা হত্যাকাণ্ড’-এর বিচার ও আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটভুক্ত রাজনৈতিক দলগুলোকে ‘ফ্যাসিবাদী’ Read more

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত

নারী বিষয়ক সংস্কার কমিশন তার প্রতিবেদন দেয়ার পরপরই এর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয় ইসলামপন্থী দলগুলো। তৎপর হয় হেফাজতে Read more

গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১
গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ
সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যেক শহীদের কবরস্থানে লাগানো হয়েছে নিম, বকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন