শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দিঘীনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আল মামুন গত বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে তিনি একটি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রওনা হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি বালারবাজার সড়কের নয়ারাস্তায় আসলে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার প্রত্যক্ষদর্শী বাদল কোতোয়াল বলেন, আমি বিকট শব্দ পেয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে আসি। পরে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছেন। পরে একটি অটোরিকশায় করে আমার বড় ছেলেকে দিয়ে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি তিনি মারা গেছেন।এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন,সড়ক দুর্ঘটনা এক সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইন ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, সালিশে অভিযুক্ত বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস
বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, সালিশে অভিযুক্ত বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস

চট্টগ্রামের সাতকানিয়ায় বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. আজিজ (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে এই গুরুতর অপরাধের বিচার Read more

সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে চলছে ৪৮ ঘণ্টার হরতাল
সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চারটি সংসদীয় আসন বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার Read more

আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি তামিম-লিটনের
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি তামিম-লিটনের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি এবং ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বাংলাদেশের তানজিদ হাসান তামিম ও Read more

পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে শিশুর মৃত্যু
পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে শিশুর মৃত্যু

যশোরে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে গিয়ে ২ বছরের শিশু সাকিবের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন