গাজীপুর মহানগরের যোগীতলায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দুইজন ঘটনা স্থলে নিহত হয়েছে।শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টার দিকে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে বাসন থানার উপরিদর্শক সুকান্ত পাল। নিহতরা হলেন,কুড়িগ্রাম নাগেশ্বরী থানার চন্ডীপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান বাবু (৪০) ও একই উপজেলার বাটুয়াখানা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়া ছেলে মো. ওবাইদুল হক (৪৭)। নিহত দুইজন মোটরসাইকেল আরোহী।পুলিশ জানান, মোটরসাইকেলযোগে ওই দুইজন ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ সময়ের কণ্ঠস্বরকে জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেবে তেহরান
পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেবে তেহরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি জানিয়েছেন, পারমাণবিক চুক্তি নিয়ে ওমানের মধ্যস্থতায় খুব শিগগিরই যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দেবে Read more

নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী
নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম নিজ উদ্যোগে সব Read more

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়। আমি দায়িত্বে Read more

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা
লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা

দীর্ঘদিন ধরে সংস্কারহীন পড়ে থাকা লক্ষ্মীপুর-জকসিন সড়কের দুরবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে সড়ক ও Read more

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল জুলাই যোদ্ধার
কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল জুলাই যোদ্ধার

কক্সবাজার শহরের কবিতা চত্বরে খোরশেদ আলম (২৭) নামের এক ছাত্রদল নেতা ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন