৩ এপ্রিল (২০২৫) থেকে চলতি বছরের হজযাত্রীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। কিন্তু ১০ হাজার বাংলাদেশির হজ গমন অনিশ্চয়তার মুখে পড়েছে। দুই দফা সময় বাড়িয়ে গত ৩ এপ্রিল (২০২৫) রাত ১২টায় সৌদিতে হজযাত্রীদের বাড়ি ভাড়ার সময় শেষ হয়েছে। এখনও প্রায় ১০ শতাংশ বেসরকারি হজযাত্রীর বাড়ি ভাড়া না করায় এসব হজযাত্রী অনিশ্চয়তার মুখে পড়েছেন। সৌদি সরকার হাজীদের বাড়ি ভাড়া করার সময় আর না বাড়ালে এবার এসব হজযাত্রীরা হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।যদিও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সহ-সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ বার্তা২৪.কমকে বলেছেন, ‘মূলত সৌদি আরবে সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল, আর এক-দুইটি কর্মদিবস পেলেই বাড়ি ভাড়ার কাজ শেষ হয়ে যাবে- ইনশাআল্লাহ। এজেন্সির মালিকরা প্রায় সবকিছু প্রস্তুত করে রেখেছেন, শুধু ব্যাংকে টাকাটা জমা দিতে পারলেই সব শঙ্কা কেটে যাবে।’এদিকে শনিবার (৫ এপ্রিল ২০২৫) ধর্ম মন্ত্রণালয় সৌদি আরবে এখনও বাড়ি-হোটেল ভাড়া সম্পন্ন হয়নি এমন হজ এজেন্সির তথ্য চেয়ে জরুরি চিঠি দিয়েছে।চিঠিতে বলা হয়, সৌদি আরবে বাড়ি/হোটেল ভাড়া নির্ধারিত সর্বশেষ সময়ের মধ্যে সম্পন্ন হয়নি এমন এজেন্সির তথ্য সম্বলিত রিপোর্ট সৌদি ই-হজ সিস্টেমে আপলোড এবং সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়কে শনিবারই (৫ এপ্রিল) বাংলাদেশ হজ অফিস, জেদ্দার মাধ্যমে অবহিত করা হবে। সে লক্ষ্যে বাড়ি/হোটেল ভাড়া সম্পন্ন না হওয়া হজযাত্রীর সংখ্যা ও অনলাইনে ভাড়া সম্পন্ন না হওয়ার কারণ সম্বলিত রাত ৮টার মধ্যে নির্দিষ্ট ছক অনুসারে জরুরি ভিত্তিতে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১শ’ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার জন হজে যাবেন। এসব সরকারি হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে আগেই। আগামী ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ অথবা ৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।জানা গেছে, ঈদের ছুটিকে কেন্দ্র করে অধিকাংশ সৌদি মোয়াল্লেম অফিস বন্ধ ছিল। বাংলাদেশি হজ এজেন্সিগুলোর মালিক প্রতিনিধিরা মক্কা-মদিনায় অলস সময় কাটাচ্ছেন। মোয়াল্লেম অফিস ও ব্যাংক বন্ধ থাকায় তারা বাড়ি ভাড়া করে মোয়াল্লেম অফিসের সঙ্গে চুক্তি করতে পারছেন না। ব্যাংক বন্ধ থাকায় বাড়ি ভাড়ার টাকা ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না।৩ এপ্রিল, বৃহস্পতিবার (২০২৫) সৌদি স্থানীয় সময় রাত ১২টায় হাজীদের বাড়ি ভাড়ার সময় শেষ হয়েছে। এর পর সৌদি সরকার হাজীদের বাড়ি ভাড়ার সময় বাড়ানো না বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। তবে সময় আর না বাড়ালে প্রায় ১০ হাজার বাংলাদেশি হজযাত্রী এবার হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। বিষয়টি নিয়ে বাংলাদেশি হজযাত্রী ও এজেন্সির মালিকরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।হাফেজ নূর মোহাম্মদ বাড়ি ভাড়া কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে হাজীদের বাড়ি ভাড়ার সময়সীমা আরও কয়েকদিন বাড়ানোর জন্য ধর্ম মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বাংলাদেশের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম ভেঙে পড়বে যোগ করেন তিনি।জানা গেছে, ৩ এপ্রিল পর্যন্ত প্রায় ৭০-৭২ হাজার বাংলাদেশি হজযাত্রীর মক্কা-মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে।উল্লেখ্য, নির্ধারিত সময়ে বাড়িভাড়া সম্পন্ন না করতে পারায় ২৫ মার্চ (২০২৫) হজযাত্রীদের বাড়িভাড়া ও পরিবহন চুক্তির সময় ১০ দিন বাড়িয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এজেন্সির মালিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে যাবতীয় কাজ শেষ করার কথা বলে।চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজযাত্রীদের জন্য বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পাদন বিষয়ে সৌদি সরকার কর্তৃক ২৫ মার্চ নির্ধারিত ছিল। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় এই সময় ১০ দিন বৃদ্ধি করেছে। একই সঙ্গে বর্ধিত সময়ের মধ্যে কোনো হজ এজেন্সি বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পন্ন করতে না পারলে সেই এজেন্সির ইতোপূর্বে মিনার তাঁবু ও সার্ভিস কোম্পানির সঙ্গে সম্পাদিত সেবা চুক্তি বাতিল হয়ে যাবে এবং সেই এজেন্সির হজযাত্রী ২০২৫ সালে হজে যেতে পারবেন না।এ অবস্থায় ২০২৫ সালের হজে সব হজযাত্রীর হজে গমন নিশ্চিত করার লক্ষ্যে বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি বর্ধিত সময়ের মধ্যে নুসুক মাশার প্ল্যাটফর্মে আবশ্যিকভাবে সম্পাদনের জন্য এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়ে চিঠিতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত সময়ের মধ্যে উক্ত চুক্তি সম্পাদনে ব্যর্থ হলে এবং হজযাত্রীরা হজে যেতে না পারলে তার সব দায়দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ
উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ

উল্লাপাড়া পৌরসভার নিদিষ্ট ডাম্পিং পয়েন্ট থাকলেও যেখানে সেখানে পৌরসভার বর্জ্য ফেলায় পৌরবাসীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় উল্লাপাড়া Read more

২০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৫ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

দিনের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বয়ে যেতে পারে তাপপ্রবাহ
দিনের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বয়ে যেতে পারে তাপপ্রবাহ

সারাদেশে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বুধবার (৭ Read more

কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া
কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর Read more

‘হয় চুক্তি করুন, নয়তো ফল ভোগ করুন’, কিউবাকে হুমকি ট্রাম্পের
‘হয় চুক্তি করুন, নয়তো ফল ভোগ করুন’, কিউবাকে হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ কিউবায় Read more

জলাবদ্ধতায় অনাবাদি সাতকানিয়ার ২৫০ হেক্টর জমি
জলাবদ্ধতায় অনাবাদি সাতকানিয়ার ২৫০ হেক্টর জমি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে বছরের পর বছর জলাবদ্ধতার কারণে চাষাবাদ বন্ধ হয়ে পড়েছে শত শত হেক্টর জমিতে। উপজেলার অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন