জয়পুরহাটে বিশেষ টাস্কফোর্সে বাজার তদারকিসহ বিভিন্ন আইনে ৭টি প্রতিষ্ঠানসহ জরিমানা ৫৩ হাজার ৯০০ টাকা ও দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ টাস্কফোর্সে বাজার তদারকি ও বিভিন্ন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।সদর উপজেলায় হিঁচমী মোড়ে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় ৩টি মামলায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ। এদিকে, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে সদর উপজেলায় পল্লীবিদ্যুৎ সংলগ্ন রাস্তায় বিভিন্ন ধারায় ২টি মামলায় মোট ৪০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন।অপদিকে, আক্কেলপুর উপজেলায় একজন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একই আইনে একজন মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে তার নাম জানা যায়নি।এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আক্কেলপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: মুনিরা সুলতানা।জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকের ঠেঙের নালা ভেঙে দেয়ার হুমকি দিলেন ইউপি সদস্য
সাংবাদিকের ঠেঙের নালা ভেঙে দেয়ার হুমকি দিলেন ইউপি সদস্য

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক শিহাব খানকে ঠ্যাংয়ের নালা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য নূরুল আলমের বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে Read more

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন
বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সি আবুল কাসেম মুন্সি অনশন করেছেন।শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে Read more

তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের
তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘নগ্ন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল।আজ শনিবার রাতে নিজের Read more

টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০
টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সরাইল সদর Read more

টিভিতে আজকের খেলা ( ১০ সেপ্টেম্বর )
টিভিতে আজকের খেলা ( ১০ সেপ্টেম্বর )

এশিয়া কাপ ক্রিকেটে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ওদিকে টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে নামছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।এশিয়া কাপ ক্রিকেট  আমিরাত-ভারত  সরাসরি, Read more

বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম
বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে।বুধবার(৩০ এপ্রিল) রাতে তার ভেরিফাইড ফেসবুকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন