পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে শনিবার (৫ এপ্রিল) দুপুর থেকে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে কাস্টমস ও বন্দরের কার্যক্রম আগামীকাল রবিবার (৬ এপ্রিল) সকাল থেকে শুরু হবে। টানা ছুটিতে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু‘দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার দুপুর থেকেই শুরু হয় আমদানি-রপ্তানি বাণিজ্য। ফলে বন্দর এলাকায় দেখা দিয়েছে যানজট। বেনাপোলের মতোই পেট্রাপোল বন্দরেও যানজট রয়েছে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ঈদে টানা ৮ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এ সময় যাত্রীদের চাপ ছিল না। যাতায়াতকৃত যাত্রীদের যেন দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য ইমিগ্রেশনের কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। শনিবার দুপুর  থেকে পুনরায় এ স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি। রবিবার বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হলে ফিরে আসবে বন্দরের কর্মচাঞ্চল্য। পণ্য খালাস শুরু হলে যানজটও কমে আসবে।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি
দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রোববার (২০ Read more

ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি
ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় খুনোখুনির ঘটনা বাড়ছে। সম্প্রতি জেলার ছয় উপজেলায় বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারে রাজনৈতিক কর্মীকে হত্যা Read more

কিশোরগঞ্জে রাস্তা নয়, যেন গর্তের সারি
কিশোরগঞ্জে রাস্তা নয়, যেন গর্তের সারি

রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। হেলেদুলে চলছে যানবাহন, যেন ঢেউয়ের তালে দুলছে সবকিছু। এমন পরিস্থিতিতে কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে সতাল Read more

পলাশবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা
পলাশবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামে ৯ বছরের এক শিশুকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে পলাশবাড়ী Read more

অপহরণ করে মুক্তিপণ দাবি, ১০ ঘন্টা পর উদ্ধার করল পুলিশ
অপহরণ করে মুক্তিপণ দাবি, ১০ ঘন্টা পর উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। অপহরণের ১০ ঘণ্টা পর তাঁকে উদ্ধার করেছে পুলিশ। Read more

‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’
‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’

ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সার্বভৌমত্ব ও জনগণের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে ‘দৃঢ় ও নির্দ্বিধায় ব্যবস্থা’ নেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন