ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় খুনোখুনির ঘটনা বাড়ছে। সম্প্রতি জেলার ছয় উপজেলায় বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারে রাজনৈতিক কর্মীকে হত্যা করা হচ্ছে। সন্ত্রাসীদের বিরোধেও পড়ছে লাশ। আবার স্বজনের রক্তে রঞ্জিত হচ্ছে আপনজনের হাত। বন্ধুর হাতে বন্ধু ও পরকীয়া প্রেমিকের হাতেও খুনের ঘটনা ঘটছে অহরহ। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, সেই সঙ্গে পারিবারিক কলহ-বিরোধের জেরে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। এতে করে জনজীবনে নিরাপত্তাহীনতা বাড়ছে।অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতার কারণে হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর অপরাধ বেড়েছে। আইনের কঠোর প্রয়োগ না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তুচ্ছ ঘটনায় যাচ্ছে মানুষের জীবন। এ জন্য সামাজিক অবক্ষয়কে দায়ী করছেন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, পারিবারিক ও সামাজিক বিরোধসহ নানা রকম অস্থিরতার কারণে সম্প্রতি হত্যার ঘটনা বেড়েছে। তবে প্রশাসন হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেপ্তার ও রহস্য উদঘাটনেও কাজ করছে।জানা গেছে, গত ৩০ মে বিকেলে জেলা শহরের ব্যাপারীপাড়া এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার একপর্যায়ে বাক-বিতণ্ডা হয় জীবন হোসেন নামের এক যুবকের। সে সময় প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয় ওই যুবককে। গত ২৮ মে কালীগঞ্জের মালিয়াট গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে নায়েব আলী মোল্লা নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়। গত ২১ মে শৈলকুপার ত্রিবেণী গ্রামে স্বামীকে নতুন কাপড় কিনে দেওয়ার অনুরোধ করেন গৃহবধূ পিংকী রানী দাস। এতে স্বামী সুমন কুমার ক্ষুব্ধ হয়ে স্ত্রী পিংকীকে মারধর করে। এক পর্যায়ে স্বামীর মারধরের শিকার হয়ে মারা যায় পিংকী রানী। ১ মে সদর উপজেলার দীঘিরপাড় গ্রামে বিএনপি কর্মী মোশারফ হোসেনকে তাঁর বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় গুরুতর আহত হয় নাহিদ হোসেন নামের এক যুবক। ৩ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে গত ১৫ এপ্রিল সদর উপজেলার বাদপুকুর এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোহম্মদ আলী নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়। গত ৭ মার্চ কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামে সাত বছর বয়সী শিশু মাহমুদাকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ায় সৎমা হুমাইরা খাতুন। এর তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহমুদা। গত ২১ ফেব্রুয়ারি রাতে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় নিজেদের আধিপত্য জানান দিতে এক চরমপন্থী নেতাসহ তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ঝিনাইদহের ছয় উপজেলায় ২৩ ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে শৈলকুপা থানায় ৬ জন, সদরে ৫ জন, কালীগঞ্জে ৩ জন, হরিণাকুন্ডুতে ২ জন, কোটচাঁদপুরে ৩ জন ও মহেশপুরে ৪ জনকে হত্যা করা হয়েছে।সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির সভাপতি মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু বলেন, ‘হঠাৎ করেই ঝিনাইদহে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ফলে তুচ্ছ ঘটনায় খুনোখুনি পর্যন্ত ঘটছে। প্রশাসন কঠোর না হলে এসব ঘটনা থামবে না। এজন্য প্রশাসনের মেরুদণ্ড আরো শক্ত করতে হবে। নইলে একের পর এক এ ঘটনা ঘটেই যাবে।’অপরাধ বিশ্লেষক মো. লিয়াকত আলী বলেন, ‘বিচারহীনতার কারণে এসব ঘটনা বেড়েই চলেছে। সেই সঙ্গে পারিবারিক সম্পর্ক দুর্বল হওয়া, নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ও আত্মকেন্দ্রিক মানসিকতার কারণে মানুষ অসহিষ্ণু হয়ে পড়ছে। ফলে একে অপরকে খুন করতে দ্বিধাবোধ করছে না।’এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, ‘সামাজিক ও পারিবারিক বিরোধের জেরে সম্প্রতি কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ প্রতিটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হলেই এসব অপরাধ দমন করা সম্ভব হবে না। এ জন্য সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা
স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা

সপ্তম শ্রেণিতে পড়াকালীনই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল সালেহা খাতুনকে। সংসারের দায়িত্ব নিয়ে গৃহস্থালির কাজে মনোযোগী হলেও তার মনে পড়ালেখা Read more

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেদরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার চালু
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেদরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার চালু

বয়ঃসন্ধিকালের নানান শারীরিক পরিবর্তন, লজ্জা আর অজ্ঞতার কারণে গ্রামের অনেক কিশোরীই স্কুলে নিয়মিত যেতে পারে না। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে Read more

শরীয়তপুরে শহীদ জুনায়েদ হত্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
শরীয়তপুরে শহীদ জুনায়েদ হত্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবক মো. জুনায়েদ হোসেনের মৃত্যু একটি জাতীয় আলোড়ন তুলেছিল। তবে সেই শহীদকে Read more

কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি
কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি

ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এতে নতুন অধ্যায় শুরু হয়েছে ভারতীয় Read more

বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: রিজভী
বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: রিজভী

বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং তাতে যুক্ত হয়েছে কয়েকটি ইসলামিক দল। এ কারণে তারা Read more

জাজিরায় মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জাজিরায় মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনার প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে র‍্যাব-৮ এবং র‍্যাব-৩ এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন