টানা ৯ দিনের ঈদের (ঈদুল ফিতর) লম্বা ছুটি শেষে আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে ফের শুরু হবে পুঁজিবাজারের লেনদেন। ঈদ উপলক্ষে ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল নির্ধারিত হয় সরকারি ছুটি। এর সঙ্গে নির্বাহী আদেশে ২ ও ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে সরকার।  গত ৩১ মার্চ পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের সাধারণ ছুটি শুরু হওয়ার আগে গত ২৮ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটির দিন। আর ঈদের ছুটি শেষে গতকাল শুক্রবার ও আজ শনিবার হওয়ায় আরও দুদিন ছুটি মিলে। সব মিলিয়ে ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকে সরকারি অফিস। পুঁজিবাজার এই ৯ দিন বন্ধ থাকে।ঈদের ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে পুঁজিবাজারে ফের লেনদেন শুরু হবে সকাল ১০টায়। চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না, তবে ক্লোজিং দামে শেয়ার কেনাবেচা করা যাবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বাড়বে সংসদীয় আসন, কমবে বাগেরহাটে: ইসি
গাজীপুরে বাড়বে সংসদীয় আসন, কমবে বাগেরহাটে: ইসি

বাগেরহাটে ভোটার কম হওয়ায় সংসদীয় আসন কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। সেইসঙ্গে গাজীপুরে ভোটার বেশি হওয়ায় আসন বাড়ানোর Read more

চাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার ২৭ হাজার ৬৩৪
চাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার ২৭ হাজার ৬৩৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার তালিকায় অন্তর্ভুক্ত Read more

দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে নানান গুঞ্জন
দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে নানান গুঞ্জন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা গেট সংলগ্ন লিটনের হোটেলের পেছনের ডোবা (পরিত্যাক্ত পুকুর) থেকে কামাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধর লাশ ফায়ার Read more

কোম্পানীগঞ্জে বালু সিন্ডিকেটের কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
কোম্পানীগঞ্জে বালু সিন্ডিকেটের কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পরিবেশ নিষিদ্ধ লিষ্টার ও বোমা মেশিনের দ্বারা বালু উত্তোলন ও প্রকাশ্যে লুটপাট চলছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন Read more

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন
ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি Read more

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় একজন গ্রেফতার
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় একজন গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন (৫৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন