চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা গেট সংলগ্ন লিটনের হোটেলের পেছনের ডোবা (পরিত্যাক্ত পুকুর) থেকে কামাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধর লাশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় পুলিশ উদ্ধার করেছে। এই মৃত্যু রহস্য নিয়ে স্থানীয়দের মাঝে নানান গুঞ্জন চলছে।বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জনৈক ব্যক্তি প্রথমে ডুবন্ত লাশ দেখে কয়েক জন জানান।সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগীতায় লাশ উদ্ধার করে। কামাল উদ্দিন দামুড়হুদা সদর ইউনিয়নের বদনপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন এবং ১৪–১৫ বছর আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, অবসরের পর থেকেই তার মানসিক সমস্যার সৃষ্টি হয়। মাঝে মাঝে তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং ২-৫ দিন পর ফিরে আসতেন। অনেক সময় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে বাড়িতে নিয়ে আসতেন। নিহত কামাল উদ্দিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আসরের নামাজের পর থেকে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা দামুড়হুদা মডেল থানায় এসে লাশ সনাক্ত করেন এবং এটি তাদের পিতার লাশ বলে নিশ্চিত করেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মৃত. ব্যক্তি ৬ ছেলে ও ১ মেয়েসহ মোট ৭ সন্তানের জনক।ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবির, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনসহ পিবিআই ও সিআইডির সদস্যরা। এলাকাবাসী জানান, মৃত্যুটি রহস্য জনক। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দামুড়হুদা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য সুমন আলী জানান, নিহত কামাল উদ্দিন আমার প্রতিবেশী। তিনি গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ৩ টার পর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সংবাদ পেয়ে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে নিহতর পরিবারের সদস্যদের সাথে থানায় এসে লাশ সনাক্ত করা হয়। এবিষয়ে চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবির বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করলে লাশের পরিচয় সনাক্ত হয়। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ মৃত্যুর রহস্য উৎঘাটনে পুলিশ, পিবিআই ও সিআইডি কাজ করছে। তিনি আরো বলেন, লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!
খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরুর জন্য খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বাকবিতন্ডার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রান্ত দত্ত Read more

টাঙ্গাইলে ধান খেতে মিলল বৃদ্ধার মরদেহ
টাঙ্গাইলে ধান খেতে মিলল বৃদ্ধার মরদেহ

টাঙ্গাইলের কালিহাতীতে ধান ক্ষেত থেকে ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  (৫ এপ্রিল) দুপুরে লাশটি Read more

সারাদেশে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৬৪২
সারাদেশে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৬৪২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৭০ Read more

‘বিলাসহীন চমকহীন বাজেট আজ’
‘বিলাসহীন চমকহীন বাজেট আজ’

সোমবারের পত্রিকার প্রধান শিরোনামে বাজেট সংক্রান্ত খবর বেশ প্রাধান্য পেয়েছে। এবারের বাজেট যে অন্যান্য বছরের চাইতে আলাদা এমন চমকহীন সেই Read more

বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির
বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হাদিরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন