যশোরের মণিরামপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আওয়ামী লীগের নেতা বাবর আলী ওরফে বাবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হরিহরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তারপুর নয়ন মোড়ের বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিশুটি বাবর আলীর বাড়িতে খেলতে যায়। এ সময় তিনি শিশুটিকে ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালায়। পরে মেয়েটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনাটি বলে দেয়।  পরে শিশুটির মা বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন।  মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, সম্পর্কে ওই শিশুর প্রতিবেশী দাদা হন বাবর আলী ওরফে বাবু। যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দের পর জেল হাজতে পাঠানো হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিজার্ভ চুরি হওয়া ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত
রিজার্ভ চুরি হওয়া ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া টাকা ফেরতের সম্ভাবনা নিয়ে বড় ধরনের সুখবর পাওয়া গেছে। এ সংক্রান্ত মামলায় ফিলিপাইনের আরসিবিসি Read more

আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি
আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি

আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার (১০ আগস্ট) রাজধানীর সিরডাপে আদিবাসী জাতিগোষ্ঠীর ‘ভূমি, বন ও মানবাধিকার Read more

হজ আদায়ে পূর্ব প্রস্তুতি নেবেন যেভাবে
হজ আদায়ে পূর্ব প্রস্তুতি নেবেন যেভাবে

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত হলো পবিত্র হজ। পবিত্র হজের আর মাত্র ২ মাস বাকি। বড় জমায়েত পবিত্র হজের প্রস্তুতিও এখন Read more

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে Read more

কাশ্মীরে গোলাগুলিতে ২ ভারতীয় সৈন্য নিহত
কাশ্মীরে গোলাগুলিতে ২ ভারতীয় সৈন্য নিহত

জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনায় ২ ভারতীয় সেনা নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন।শনিবার Read more

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। এর ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন