জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনায় ২ ভারতীয় সেনা নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন।শনিবার (০৯ আগস্ট) নবম দিনের মত চলমান এই বন্দুকযুদ্ধে আরও ২ সেনা আহত হয়েছেন। এ নিয়ে সব মিলিয়ে হতাহতের সংখ্যা ১২ জন বলে জানা গেছে। খবর এনডিটিভির।প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের ঘন বনাঞ্চলে বন্দুকধারীরা বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এটি বন্দুকধারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘতম সংঘর্ষের একটি।ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কর্পস সদর দফতর এক্স বার্তায় জানায়, জাতির জন্য কর্তব্য পালনকারী সাহসি সেনা লেফটেন্যান্ট নায়েক প্রিতপাল সিং এবং হরমিন্দর সিংয়ের সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান জানাচ্ছে চিনার কর্পস। তাদের সাহস এবং নিষ্ঠা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনী গভীর সমবেদনা প্রকাশ করছে।প্রতিবেদনে আরও বলা হয়, লুকিয়ে থাকা বন্দুকধারীদের খুঁজে বের করার জন্য শত শত সেনা বৃহত্তম অভিযানে কাজ করছে। অভিযানে ব্যবহার করা হচ্ছে ড্রোন এবং আক্রমণাত্মক হেলিকপ্টার। প্রচণ্ড গুলিবর্ষণ এবং মাঝে মাঝে বিস্ফোরণের মধ্যে আখালের ঘন আলপাইন বনে সন্দেহজনক এলাকায় ড্রোন থেকে বিস্ফোরক ফেলতে দেখা গেছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যুর খুব কাছ থেকে আমাকে বাঁচিয়েছিলেন পাকিস্তানিরাই: সোনু নিগম
মৃত্যুর খুব কাছ থেকে আমাকে বাঁচিয়েছিলেন পাকিস্তানিরাই: সোনু নিগম

গানের সুরে মেতে ছিল করাচির সেই রাত। দর্শকেঠাসা ভেন্যু, মঞ্চে দাঁড়িয়ে সুরের জাদু ছড়াচ্ছেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। কিন্তু Read more

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তথ্য থাকলে Read more

গাজীপুরে ৩ বছর ধরে ফ্লাইওভারের নিচে অসহায় পরিবার
গাজীপুরে ৩ বছর ধরে ফ্লাইওভারের নিচে অসহায় পরিবার

ফ্লাইওভারের নিচে কাপড় দিয়ে ঘর বানিয়েছেন শেফালী বেগম। সেই ঘরে প্রতিবন্ধী সন্তান আর বৃদ্ধ স্বামীকে নিয়ে বসবাস করছেন তিনি। এমনি Read more

সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

বিশ্ববিদ্যালয়ের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগ বা অগ্রগতি গণমাধ্যম ও লেখনীর মাধ্যমে তুলে ধরা উচিত। শিক্ষাঙ্গনের উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন কিংবা সামাজিক Read more

৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন
৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন

নোয়াখালীর চাটখিলে ২০২৪ সালের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের Read more

বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল
বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন