রাজশাহীর বাগমারায় ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ঝিকরা ইউনিয়নের রনসীবাড়ী বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্ত ঘাতক আমিনুল ইসলাম (২২) নিহত হন।নিহত আব্দুর রাজ্জাক নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন মাছ বিক্রেতা ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত আমিনুল ইসলাম একই উপজেলার ঝ্যোড়ার ছেলে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় রনসীবাড়ী বাজারে মাছ বিক্রি শেষে একটি টিউবওয়েলের পানিতে হাত-পা ধুচ্ছিলেন রাজ্জাক। এ সময় হঠাৎ পাশের একটি কর্মকারের দোকান থেকে ধারালো ছুরি নিয়ে এসে আমিনুল তার বাম বুকের পাশে পরপর দু’বার ছুরিকাঘাত করে। এতে রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে ঝিকরা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ঘাতক আমিনুল রনসীবাড়ী গ্রামের এক বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করলেও উত্তেজিত জনতা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে এক উপ-পরিদর্শকসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে জনতা ওই বাড়ির দরজা ভেঙে আমিনুলকে বের করে এনে পিটিয়ে হত্যা করে।ঘটনার বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে
কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে

পৌষের শুরুতেই তীব্র শীতের দাপটে কাঁপছে সমগ্র কুড়িগ্রাম জেলা। টানা তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের তীব্রতায় Read more

চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা
চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা

ভরা মৌসুমে বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ ‘অনেক বেশি’ বেড়েছে— এমন অভিযোগ পুরোপুরি ঠিক নয় বলে মন্তব্য করেছেন খাদ্য Read more

খদ্দের ও যৌনকর্মীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
খদ্দের ও যৌনকর্মীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে তিন খদ্দের-যৌনর্কমীসহ শিউলী খাতুন নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার দুপুরে তাদের Read more

অবৈধ ট্রলিং বোটসহ গলাচিপায় ১৫ জেলে আটক
অবৈধ ট্রলিং বোটসহ গলাচিপায় ১৫ জেলে আটক

পটুয়াখালীর উপকূলে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এবং চরমোন্তাজ নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ Read more

নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি
নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, অনেক বাধা বিপত্তি ছিল, অযৌক্তিক প্রতিবন্ধকতার সৃষ্টির Read more

ভারতে পাচারের সময় ৩ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক
ভারতে পাচারের সময় ৩ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে মোঃ আবদিন মিয়া (৩৫) নামে একজন আসামীসহ ২ কেজি ৪৪৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন