ময়মনসিংহের ফুলপুরে টিকটকের ভিডিওর আসক্তিতে প্রাণ গেল সৌরভ ক্ষত্রিয় (৬) নামের স্কুল ছাত্রের। শুক্রবার (৪ এপ্রিল)রাতে সৌরভ মরদেহ বাড়িতে পৌঁছাতেই পরিবারে থামছেই না শোকের মাতম। শান্তনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেছে প্রতিবেশী এবং স্বজনেরা।এলাকাবাসী জানান, সৌরভ তার বন্ধুদের নিয়ে টিকটিক ভিডিও বানাতো হাকিম ভাই নামের একটি ফেইসবুকে পেইজে বেশি কিছু ভিডিও আছে সৌরভের।নিহত সৌরভ ক্ষত্রিয় উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের সত্যেন্দ্র ক্ষত্রিয় নাতি। মা শ্রী রানু রাণী ক্ষত্রিয় এর সাথে বাবা জুটন ক্ষত্রিয় এর বিচ্ছেদ হওয়ার পর থেকে নানার বাড়িতেই থাকতো সৌরভ। পড়াশোনা করতো পাতিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে।গত শনিবার সকালে বাড়ির পাশের এক পরিত্যক্ত জলাশয়ে (গর্তে) ভিডিও বানাতে গিয়ে পায়ে চোট পেয়ে ক্ষত সৃষ্টি হয়ে রক্তাক্ত হলে স্থানীয়রা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে।গতকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে এসকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সৌরভ।স্থানীয়রা জানান এলাকার কিছু উৎশৃংখল কিশোর টিকটকে ভাইরাল হতে চ্যালেঞ্জিং ভিডিও কন্টেন্ট তৈরি করে। কেউ প্রতিবাদ করলে হেনেস্তার শিকার হতে হয় ।টিকটকে ভাইরাল হবার আসক্তিই সৌরভের প্রাণ গেল। যারা টিকটকের জন্য কন্টেন্ট তৈরি করার জন্য সৌরভকে নিয়ে যেত তাদের আইনের আওতায় আনা উচিত।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরীপুরে সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ ও স্মারকলিপি
গৌরীপুরে সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ ও স্মারকলিপি

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বুধবার (১৬ এপ্রিল) ময়মনসিংহ গৌরীপুরে সাংবাদিকদের সমাবেশ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে Read more

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মিজান (৪৮) নামে এক বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (২১ এপ্রিল) ভোররাতে Read more

দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আবহাওয়া অফিস আশঙ্কা করছে, ঢাকাসহ দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। Read more

ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস
ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ৬ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে Read more

পাকিস্তানের বিমান দেখে পালাল ভারতের ৪ যুদ্ধবিমান
পাকিস্তানের বিমান দেখে পালাল ভারতের ৪ যুদ্ধবিমান

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা Read more

ইসরাইলঘনিষ্ঠ ৬ সন্ত্রাসীকে হত্যা করলো ইরান
ইসরাইলঘনিষ্ঠ ৬ সন্ত্রাসীকে হত্যা করলো ইরান

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ৬ সদস্যকে হত্যা করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, তীব্র গোলাগুলিতে ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন