যশোরে মোটরচালিত ভ্যান উল্টে জাকির হোসেন (৫২) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সদর উপজেলার চুড়ামনকাটির দাসপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জাকির চুড়ামনকাটি ইউনিয়নের পুকুর বাগডাঙ্গা গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। তিনি সবজি বিক্রি করে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। নিহতের স্বজনরা জানিয়েছেন, ঘটনার দিন বেলা ১১টার দিকে জাকির হোসেন চুড়ামনকাটি বাজারে সবজি বিক্রি করে ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। ভ্যানে আরও কয়েকজন যাত্রী ছিলো। পথিমধ্যে চুড়ামনকাটির দাসপাড়ায় পৌঁছালে ভ্যানের সামনে একটি ছাগল চলে আসে। চালক ওই ছাগল বাঁচানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় জাকির হোসেন ও মাস্টার মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  চিকিৎসক জাকির হোসেনকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। ঢাকায় যাওয়ার পথে জাকিরের মৃত্যু হয়। চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, ভ্যান উল্টে দুইজন হতাহতের ঘটনাটি শুনেছেন। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার-হাজার টন সোনা রাখে?
বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার-হাজার টন সোনা রাখে?

অতীতে একটি দেশের মুদ্রার মানও সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত সোনার ভাণ্ডারের ওপর নির্ভর করতো। এখনো প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের Read more

জানুয়ারিতে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় কমেছে
জানুয়ারিতে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় কমেছে

২০২৬ সালের জানুয়ারিতে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের ব্যয় কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। এ সময়ে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার Read more

ভোলায় ৫ কোটি টাকার ইয়াবা ও গাঁজা ধ্বংস
ভোলায় ৫ কোটি টাকার ইয়াবা ও গাঁজা ধ্বংস

ভোলায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া ৯৯ হাজার ৯শ' ৮০ পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক Read more

তারেক রহমানের সম্মানে তার আসনে প্রার্থী হতে চাই না: হিরো আলম
তারেক রহমানের সম্মানে তার আসনে প্রার্থী হতে চাই না: হিরো আলম

আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে। আজ শনিবার Read more

কুমিল্লায় স্টেডিয়াম নিয়ে সমন্বয়হীনতা, কোণঠাসা স্থানীয় খেলোয়াড়রা
কুমিল্লায় স্টেডিয়াম নিয়ে সমন্বয়হীনতা, কোণঠাসা স্থানীয় খেলোয়াড়রা

বর্তমানে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটি থাকলেও কুমিল্লার মাঠে স্থানীয় বা নিজস্ব খেলাধুলার আয়োজন নেই বললেই চলে। জাতীয় কর্মসূচির Read more

সড়ক দুর্ঘটনায় পঙ্গু হাসান, চলছে অভাব-অনটনের নির্মম লড়াই
সড়ক দুর্ঘটনায় পঙ্গু হাসান, চলছে অভাব-অনটনের নির্মম লড়াই

হাসান আলী (৪৪) জরাজীর্ণ ঘরের বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে বাইরে আলো দেখার সাথে সাথে ফেলছেন দীর্ঘ শ্বাস। একসময় সবকিছু স্বাভাবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন