২০২৬ সালের জানুয়ারিতে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের ব্যয় কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। এ সময়ে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে মোট ব্যয় হয়েছে ৪৬৩ কোটি টাকা, যা আগের মাস ডিসেম্বরের তুলনায় কম।বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘অ্যান ওভারভিউ অব কার্ড ইউজেজ প্যাটার্নস উইদিন অ্যান্ড আউটসাইড বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের ব্যয় ছিল ৪৯১ কোটি ২০ লাখ টাকা।দেশভিত্তিক ব্যয়ের তালিকায় জানুয়ারিতে শীর্ষে রয়েছে থাইল্যান্ড। ওই দেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করেছেন ৬৯ কোটি ৪০ লাখ টাকা। ডিসেম্বর মাসে থাইল্যান্ডে এই ব্যয় ছিল ৬৪ কোটি ৯০ লাখ টাকা। ব্যয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে জানুয়ারিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় হয়েছে ৬৭ কোটি ৫০ লাখ টাকা। ডিসেম্বর মাসে দেশটিতে এই ব্যয় ছিল ৬৮ কোটি ২০ লাখ টাকা।তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। জানুয়ারিতে দেশটিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় হয়েছে ৩৮ কোটি ৪০ লাখ টাকা, যা ডিসেম্বরের ৪৪ কোটি ৪০ লাখ টাকার তুলনায় কম।এদিকে, সিঙ্গাপুরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় সামান্য বেড়ে ৩৮ কোটি ৩০ লাখ টাকায় দাঁড়িয়েছে। তবে ভারতে এই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। ডিসেম্বর মাসে ভারতে ক্রেডিট কার্ড ব্যয় ছিল ৩৫ কোটি ১০ লাখ টাকা, যা জানুয়ারিতে কমে ২৮ কোটি ৫০ লাখ টাকায় নেমেছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের শীর্ষ গন্তব্য ছিল ভারত। তবে ভিসা সংক্রান্ত কড়াকড়ির কারণে ভারতে যাতায়াত কমে যাওয়ায় এখন অন্যান্য দেশে ব্যয় বাড়ছে।প্রতিবেদনে বিদেশে ডেবিট কার্ড ব্যবহারের তথ্যও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, জানুয়ারিতে বিদেশে ডেবিট কার্ড ব্যবহারে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য, যেখানে ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকা। এরপর যুক্তরাষ্ট্রে ৩৪ কোটি ৪০ লাখ টাকা, চীনে ৩৩ কোটি ৫০ লাখ টাকা এবং ভারতে ২৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয় করেছেন বাংলাদেশিরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি ও আ.লীগকে যারা এক করতে চায়, তারাই দেশের ষড়যন্ত্রকারী: আব্দুস সালাম
বিএনপি ও আ.লীগকে যারা এক করতে চায়, তারাই দেশের ষড়যন্ত্রকারী: আব্দুস সালাম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, যারা আওয়ামী লীগ আর বিএনপিকে এক করতে চায়, তারাই দেশের ষড়যন্ত্রকারী। তারা ষড়যন্ত্র করে Read more

‘১২ দিনের যুদ্ধে’ ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হলো?
‘১২ দিনের যুদ্ধে’ ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হলো?

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন একদা বলেছিলেন, ‘যুদ্ধে যে পক্ষই নিজেকে বিজয়ী দাবি করুক না কেন, প্রকৃতপক্ষে কেউই বিজয়ী না—সব Read more

হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় একজন আটক
হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় একজন আটক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সোহানা নামের তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২২ Read more

গাজায় না খেতে পেয়ে ৪৩৫ জনের মৃত্যু
গাজায় না খেতে পেয়ে ৪৩৫ জনের মৃত্যু

ফিলিস্তিনের গাজায় ক্ষুধায় অনাহারে থেকে অপুষ্টিতে ভুগে ৪৩৫ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নতুন করে অনাহারে আরও ৪ জনের মৃত্যুর Read more

সিংড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিংড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইনে বালু মহলের পাশে পড়ে থাকা অজ্ঞাত মরদেহটির পরিচয় মিলেছে। সে উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের Read more

মাদকের বিনিময়ে মিয়ানমারে আলু পাচার, আটক ১১
মাদকের বিনিময়ে মিয়ানমারে আলু পাচার, আটক ১১

মাদকের বিনিময়ে মিয়ানমারে ৫০০ বস্তা আলু পাচারের সময় কুতুবদিয়া উপকূল থেকে একটি ফিশিং ট্রলারসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন