মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ঘোষণার পর বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।বাজার বিশ্লেষকদের মতে, অবরোধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছে, যা গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় বাজারে উদ্বেগ বেড়েছে। এর ফলে তেলের সরবরাহ স্বাভাবিক হতে দেরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।ট্রাম্প বলেন, ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ সামরিক হামলার চেয়ে বেশি কার্যকর। তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে এই অবরোধ দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়া হতে পারে।হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং মার্কিন ভোক্তাদের ওপর প্রভাব কমাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে।ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। ইরান দাবি করেছে, কোনো সমঝোতার আগে তাদের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করতে হবে।এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, তবে এর গুরুতর পরিণতি হতে পারে। সূত্র: আল-জাজিরাএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কালিয়াকৈরে ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১ এর পূর্বাচল Read more

জীবনের নতুন ইনিংসে তানজিদ তামিম
জীবনের নতুন ইনিংসে তানজিদ তামিম

ক্রিকেট মাঠে বাংলাদেশকে একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দেয়া তানজিদ হাসান তামিম এবার জীবনেও শুরু করলেন এক নতুন ইনিংস।বিবাহবন্ধনে Read more

নান্দাইলে বন্ধুর বাসা থেকে আরেক বন্ধুর লাশ উদ্ধার
নান্দাইলে বন্ধুর বাসা থেকে আরেক বন্ধুর লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে বন্ধুর বাসা থেকে রিয়াদ মিয়া (৩৫) নামে আরেক বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার আচারগাঁও Read more

নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা
নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতকের গলা কেটে হত্যা করেছে জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক পাষণ্ড মা ও তার স্বজনরা। এরপর বাড়ির পেছনে Read more

উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি
উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি

উমরা পালন একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে নতুন করে বান্দার সম্পর্ক তৈরি হয় এবং গুনাহ থেকে ক্ষমা Read more

ইউরোপে উন্নত জীবনের স্বপ্নে নিঃস্ব পরিবার, নিখোঁজ ১৪ যুবক
ইউরোপে উন্নত জীবনের স্বপ্নে নিঃস্ব পরিবার, নিখোঁজ ১৪ যুবক

উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন দেশের অনেক তরুণ। তবে এই স্বপ্ন অনেক সময় রূপ নেয় দুঃস্বপ্নে। এমনই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন