সংসদে যারা রয়েছেন, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেন না, ধারণ করেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর প্রস্তাব রেখে জাতীয় সংসদকে এ কথা জানান তিনি।পররাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, গতকাল মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে কথা হয়েছে। এখানে বিরোধীদলের মধ্যেও মুক্তিযোদ্ধা আছেন। সংসদে আমরা যারা আছি, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না ধারণ করি। এখানে যারা বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের নামের আগে যদি বীর মুক্তিযোদ্ধা বলা হয় এবং তারপরে নামটা বলা হয়, তাহলে মনে হয় নতুন প্রজন্মও জানতে পারে। মুক্তিযোদ্ধাদেরও একটা সম্মান দেওয়া হয়। সংসদের ভেতরে যদি আমরা এটা চালু করি সংসদের বাইরেও এটা আমরা বলতে পারবো।এ সময় স্পিকার বলেন, ইতোমধ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় কিছু পরিবর্তন এনেছে, সংসদও অনুমোদন দিয়েছে। মুক্তিযোদ্ধা তিনিই যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, বাকিরা সবাই মুক্তিযোদ্ধা সহায়ক এই সংজ্ঞা পরিবর্তিত হয়ে গেছে। এখানে ক’জন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, আমার জানা নাই। তবে সাধারণত সংসদে আসনভিত্তিক পরিচয় দিয়েই আমরা আলাপ করে থাকি। মুক্তিযোদ্ধা পরিচয় এখানে উহ্য থাকে তবুও যদি শিউর হই, কারও সম্পর্কে যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যে পড়েন তাহলে সেভাবে তাকে উল্লেখ করার চেষ্টা করা হবে।প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবর মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন অনুযায়ী, সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দটি ব্যবহার করে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করার বিধান করা হয়। তবে ২০২৪ সালে মুক্তি যোদ্ধাদের নামের আগে বীর শব্দ ব্যবহার বাতিলের প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ
করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

যশোরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। ৩ বছর পর ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃতের নাম আমির হোসেন Read more

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের Read more

জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে পাটের দাম কিছুটা বেশি হলেও পর্যাপ্ত বৃষ্টিতে পাট পচাতে ঝামেলা না হওয়ার কারণে স্বস্তিতে রয়েছেন পাট চাষিরা। তবে Read more

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী রবিবার ইতালির রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস Read more

নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ
নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য Read more

টিকটক পরিচয়ে ডেকে নিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
টিকটক পরিচয়ে ডেকে নিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ফরিদপুরের বোয়ালমারীতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে অষ্টম শ্রেণির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন