ফরিদপুরের বোয়ালমারীতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। এই ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে পুলিশ এবং অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ফরিদপুর জেলার সালথা উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর সাথে টিকটক প্ল্যাটফর্মে পরিচয় হয় বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা দাউদ বিশ্বাসের (২৩)। পরিচয়ের সূত্র ধরে দাউদ ওই কিশোরীকে তেলজুড়ি এলাকায় দেখা করতে আসার জন্য আমন্ত্রণ জানায়।মেয়েটি গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বোয়ালমারীতে আসে এবং দেখা করার পর এলাকার আশেপাশে ঘোরাঘুরি করে। সন্ধ্যার পরে দাউদ ও তার সহযোগীসহ মোট তিনজন ওই কিশোরীকে পরমেশ্বরদী গ্রামের ভদ্র মহাশয়ের একটি মেহগুনি বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।রাতে মেয়েটি বাড়িতে না ফেরায় তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একটি ফোনের সূত্র ধরে তারা দাউদ বিশ্বাসের মোবাইল নম্বর পান। ফোনে যোগাযোগ করা হলে প্রথম দিকে দাউদ এড়িয়ে গেলেও পরে জানায়, আধা ঘণ্টার মধ্যে মেয়েকে পাওয়া যাবে। এরপর মেয়ের বাড়ির লোকজন তেলজুড়ি আসার পথে ভ্যানে কিশোরীকে পান এবং তাকে নিয়ে সরাসরি বোয়ালমারী থানায় চলে যান।এ ঘটনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) মেয়ের দাদা বাদী হয়ে দাউদ বিশ্বাসকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩)/১০ ধারায় একটি মামলা দায়ের করেন।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, মামলা দায়েরের মাত্র দুই ঘণ্টার মধ্যে পুলিশ প্রধান অভিযুক্ত দাউদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে দাউদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামি, দুর্গাপুর গ্রামের রাজ্জাক শেখের ছেলে মো. আতর আলী শেখকেও (২৩) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দু’জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ধর্ষণের শিকার কিশোরীকে প্রথমে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। বর্তমানে চিকিৎসা শেষে সে বাড়িতে অবস্থান করছে।ওসি মাহমুদুল হাসান আরও জানান, ‘বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোখলেছুর Read more

ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ
ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ

৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের উদীয়মান টেনিস খেলোয়াড় জারিফ আবরার। বুধবার (১৫ Read more

ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে
ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে

বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতি কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে ২০০টি আধুনিক রেলকোচ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ Read more

মিয়ানমারে আবারও ভূমিকম্পের আঘাত
মিয়ানমারে আবারও ভূমিকম্পের আঘাত

মিয়ানমারে আবারও আঘাত হেনেছে মাঝারি ভূমিকম্প। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে দেশটির মধ্যাঞ্চলের ছোট শহর মেইকতিলার কাছে ভূমিকম্পটি Read more

বিয়ে করেছেন আলোচিত শিশুশিল্পী লুবাবা
বিয়ে করেছেন আলোচিত শিশুশিল্পী লুবাবা

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ, আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। তবে অনেক আগেই তিনি শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় দিয়েছিলেন। এবার জীবনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন