দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২৯ এপ্রিল) অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, আকাশে ঘন কালো মেঘ দেখা গেলে বা বজ্রধ্বনি শোনা মাত্রই সবাইকে ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। সংস্থাটি বলছে, ‘শুনলে বজ্রধ্বনি, ঘরে যাই তখনই।’ আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক করে পরামর্শ দিয়ে বলেছে, বজ্রধ্বনি শোনা গেলে শিশুদেরসহ পরিবারের সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে হবে।এ সময় মাঠে খেলাধুলা বা ঘুড়ি ওড়ানো এবং দলবদ্ধ হয়ে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে।বাড়িতে অবস্থান করলে দরজা-জানালা বন্ধ রাখতে হবে। শিলা কুড়ানো বা উঠানে থাকা যাবে না এবং জানালার গ্রিলসহ কোনো ধাতব অংশ স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের বাইরে থাকলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে।মাটিতে শুয়ে পড়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। গাছের নিচে বা ধাতব ছাউনির নিচে আশ্রয় নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নদী, হাওর বা জলাশয়ে নেমে মাছ ধরা থেকেও বিরত থাকতে হবে। পাশাপাশি বৈদ্যুতিক লাইন, ধাতব বস্তু বা সংযুক্ত যন্ত্রপাতি স্পর্শ না করার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, বজ্রধ্বনি শোনা মানেই বজ্রপাতের ঝুঁকির মধ্যে থাকা। তাই শেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিং দল
প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিং দল

প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ সার্ফিং দল। ২০২৬ সালের ২০তম এশিয়ান গেমস জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হবে Read more

বৈশাখের দাবদাহে নাগরপুরে কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্য
বৈশাখের দাবদাহে নাগরপুরে কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্য

বৈশাখের তীব্র দাবদাহে যখন জনজীবন প্রায় অতিষ্ঠ, ঠিক সেই সময় প্রকৃতি যেন নাগরপুরকে সাজিয়েছে এক ভিন্ন রূপে। উপজেলার বিভিন্ন সড়ক, Read more

ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ গ্রেপ্তার ৯
ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ গ্রেপ্তার ৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা Read more

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত
ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার Read more

ইরানের পরিবর্তে ইতালিকে ফুটবল বিশ্বকাপে খেলার প্রস্তাব, যা বলছে দেশটি
ইরানের পরিবর্তে ইতালিকে ফুটবল বিশ্বকাপে খেলার প্রস্তাব, যা বলছে দেশটি

টানা তৃতীয়বার ফুটবল বিশ্বকাপ খেলার আশা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। বিশ্বকাপ বাছায়ের পরীক্ষায় আজ্জুরিরা উত্তীর্ণ হতে পারেনি। অন্যদিকে, Read more

১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ
১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ

সিরাজগঞ্জের উল্লাপাড়া সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন।গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন