আসছে জুলাইয়ে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের ব্যাগ ও জুতা পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একলাখ শিক্ষার্থী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তবে প্রাথমিক পর্যায়ে প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এই উপকরণ দেওয়া হবে। পর্যায়েক্রমে এটি আরও বৃদ্ধি করা হবে।আজ বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এহছানুল হক মিলন বলেন, আমরা ইতোমধ্যে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে ড্রেস ও ব্যাগের ডিজাইন চূড়ান্ত করেছি এবং একটি পাইলট প্রকল্প হিসেবে এই কর্মসূচি শুরু করতে যাচ্ছি। আগামী জুলাই মাসে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ১ লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা প্রদানের কমিটমেন্ট পেয়েছি বিজিএমইএ’র পক্ষ থেকে। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে প্রতি উপজেলায় ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা এসব উপকরণ পাবে। পর্যায়ক্রমে এ কর্মসূচি বেসরকারি বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ে নিতে ব্যবসায়ীদের সহযোগিতা নেয়া হবে। সরকারের এ উদ্যোগের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীরাও এগিয়ে এসেছেন। আগামী দিনেও তারা এই সহযোগিতা করবেন।প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় অনেক উদ্যোক্তা ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন। চলতি বছরে এটি পাইলট আকারে শুরু হচ্ছে। আগামী অর্থবছরে বড় আকারে শুরু হবে। ক্রমেই প্রতিটি উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে।তিনি বলেন, সারা দেশে ছেলে শিক্ষার্থীরা এক কালারের ব্যাগ, জামা ও জুতা পাবে। একইসঙ্গে সব মেয়েরা পাবে একই ধরনের জামা, জুতা ও ব্যাগ। এর কোনো ব্যতয় হবে না।প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে পড়াশোনা করেন, বিনামূল্যে বই পান, মিড ডে মিল পান, এখন থেকে শিক্ষার্থীরা জামা, জুতা, পাটের তৈরি স্কুল ব্যাগ পাবে। অভিভাবকরা নিশ্চিন্ত থাকবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে কোনো অর্থ ব্যয় হবে না। আমরা একটি বিষয় স্পষ্টভাবে বলতে চাই—সারা দেশে শিক্ষার্থীদের জন্য একই ডিজাইন ও একই রঙের ড্রেস, একই ধরনের ব্যাগ এবং একই ধরনের জুতা প্রদান করা হবে। এতে সমতা ও শৃঙ্খলার একটি সুন্দর বার্তা প্রতিষ্ঠিত হবে।এই উদ্যোগ বাস্তবায়িত হলে একটি অসহায় পরিবারের শিশুর জন্য শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আর কোনো আর্থিক বাধা থাকবে না। বই, খাবার, পোশাক—সবকিছুই রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। এটি শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, বরং আমাদের সংবিধান প্রদত্ত শিক্ষার অধিকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে শিক্ষকের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ!
শরীয়তপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে শিক্ষকের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ!

শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে এক শিক্ষকের কাছ থেকে ঘুষ দাবি, সরকারি খাল উদ্ধারের খরচ আত্মসাৎ Read more

আরব মন্ত্রীদের গাজা সফরে বাধা দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে: সৌদি
আরব মন্ত্রীদের গাজা সফরে বাধা দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে: সৌদি

আরব লীগের মন্ত্রীদের একটি প্রতিনিধিদলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের অনুমতি না দিয়ে ইসরায়েল চরমপন্থা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী Read more

নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বসুরহাট Read more

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩
যুদ্ধবিরতি আলোচনার মাঝেই ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেফতা শহরে হামলার ঘটনায় এ Read more

যশোর হাসপাতাল থেকে ফের ‘ভুয়া ইন্টার্ন’ আটক
যশোর হাসপাতাল থেকে ফের ‘ভুয়া ইন্টার্ন’ আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ফের ভুয়া ইন্টার্ন ডাক্তার আটক হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১১ টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন