নওগাঁর ধামইরহাট উপজেলায় ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে একজন কৃষকের ৩০ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই কৃষক পাঁচ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ধুরইল এলাকার ফসলি মাঠে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল সরদার পাড়া এলাকার মৃত শাহাদৎ সরদারের ছেলে কৃষক জয়নাল আবেদীন ধুরইল মৌজায় ৭৫ শতাংশ জমিতে ক্রয়সুত্রে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছিল। চলতি মৌসুমে ওই জমিতে তিনি বোরো ধান রোপণ করেছিলেন। আর কিছুদিন পরে ধানগুলো কাটামাড়াই শেষে ঘরে তুলতেন কৃষক জয়নাল আবেদীন।গত ২৭ এপ্রিল রাতে পূর্ব শত্রুতার জেরে তার রোপণকৃত ৭৫ শতাংশ বোরো ধানের মধ্যে ৩০ শতাংশ ধানে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করেন প্রতিপক্ষরা। যার ফলে ক্ষতিগ্রস্থ কৃষকের আধাঁপাকা ধানগুলো নষ্ট হয়ে বিবর্ণ হয়ে পড়েছে। এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ করেন।তিনি আরও জানান, ওই জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার পূর্ব শত্রুতা ছিল। তারা প্রতি বছরে আমার জমির ধান এভাবে স্প্রে করে নষ্ট করেন। এবছরে তারা একই কাজ করেছেন। আমি আইনগত সহযোগিতায় তাদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- ধুরইল এলাকার মোবাইদুল ইসলাম, মৌছদুল আলম, শাহজাহান আলী, আহসান হাবীব, নয়ন সরদার।ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমরাহ পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির
ওমরাহ পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র মক্কায় ওমরাহ পালন করার উদ্দেশ্যে রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা ত্যাগ করেছেন।এ Read more

বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ

যুক্তরাষ্ট্রে যাত্রার সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ-কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে Read more

রাজনীতির ময়দানে মাস্কের ঝাঁপ, হুমকি হবে রিপাবলিকানদের জন্য?
রাজনীতির ময়দানে মাস্কের ঝাঁপ, হুমকি হবে রিপাবলিকানদের জন্য?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির ধনকুবের ইলন Read more

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯
সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯

হজ পালন করতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৩১টি ফ্লাইটে ৫১ হাজার ৪৩২ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় Read more

উত্তরার ঘটনায় হতাহতদের জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া
উত্তরার ঘটনায় হতাহতদের জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া

উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন