যুক্তরাষ্ট্রে যাত্রার সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ-কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং রোববারের (২৮ সেপ্টেম্বর) আগে বিস্তারিত কিছু জানাতে পারবেন না।শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমকে সোহেল তাজ এ কথা জানান।তিনি বলেন, ‘আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, আগামীকাল জেনে তারপর এ বিষয়ে জানাতে পারবো।’ রবিবারের পর এ বিষয়ে তিনি গণমাধ্যমে জানাবেন বলেও জানিয়েছেন।সোহেল তাজ আরও বলেন, ‘আমি রেগুলার (নিয়মিত) যাই, গত ২০ বছরে প্রতিবার অন্তত ২/৩ বার গিয়েছি। এ বছরের জুনেও গিয়েছি।’প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে কাতার এয়ারওয়েজে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল সোহেল তাজের। এজন্য তিনি বিমানবন্দরেও গিয়েছিলেন। কিন্তু ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন সোহেল তাজ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম
নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পেলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন Read more

বাঙলা কলেজ শিক্ষার্থী সুহিনের আত্মহত্যা, নেপথ্যে মানসিক চাপ
বাঙলা কলেজ শিক্ষার্থী সুহিনের আত্মহত্যা, নেপথ্যে মানসিক চাপ

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত শিক্ষার্থীর নাম সোহানুজ্জামান সুহিন। তিনি সরকারি বাঙলা Read more

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯
তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯

রাজধানীর তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ Read more

সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই
সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার (৯৫) Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর Read more

হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ৭
হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ৭

দক্ষিণ গাজার রাফাহ শহরের পূর্বাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। বুধবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন