গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকার আলয় বিলে টানা বৃষ্টিতে জমে থাকা পানিতে বিপুল পরিমাণ পাকা ধান তলিয়ে গেছে। এতে করে কৃষকদের মাঝে চরম হতাশা ও দুশ্চিন্তা বিরাজ করছে।স্থানীয় কৃষকরা জানান, গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিলের পানি দ্রুত বেড়ে যায়। ফলে কাটার উপযোগী হয়ে ওঠা ধান পানির নিচে ডুবে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে পানির মধ্যেই ধান কাটার চেষ্টা করছেন, তবে এতে খরচ বাড়ছে এবং ফলনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রশিদপুর গ্রামের কৃষক আব্দুল মালেক বলেন, “আমার প্রায় দুই বিঘা জমির ধান পানির নিচে চলে গেছে। এখন পানি কমার অপেক্ষায় আছি, না হলে সব ধান নষ্ট হয়ে যাবে।”আরেক কৃষক মো. জাহাঙ্গীর আলম বলেন, “ধান কাটার সময় চলে গেছে, কিন্তু কামলা পাচ্ছি না। পানির মধ্যে কাজ করতে চায় না শ্রমিকরা, তাই খেতের ধান পড়ে আছে।”কৃষক রহিম উদ্দিন জানান, “যে ধান কাটতে পারছি, সেটাও বৃষ্টির পানি থাকার কারণে ঠিকমতো শুকাতে পারছি না। এতে বাজারে দামও কমে যাবে।”এদিকে, ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক (কামলা) পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন কৃষকরা। শ্রমিক সংকটের কারণে অনেক জমির ধান সময়মতো কাটা সম্ভব হচ্ছে না, ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়ছে।কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, “টানা বৃষ্টির কারণে নিচু এলাকার জমিতে পানি জমে ধান তলিয়ে গেছে। আমরা বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। কৃষকদের দ্রুত ধান কাটার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি পানি নিষ্কাশনের বিষয়েও স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। প্রয়োজনে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ
ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ

তেলআবিব ও তেহরানের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরাইলের কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। এমনটা দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ Read more

শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কাজে চুক্তিগত অনিয়ম, দরপত্রে কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ Read more

তারাগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
তারাগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাদকবিরোধী অভিযানে ৬ পুড়িয়া হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার Read more

এইচএসসিতে নকল ঠেকাতে ৩৩ নির্দেশনা
এইচএসসিতে নকল ঠেকাতে ৩৩ নির্দেশনা

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। এ পরীক্ষায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শেষ করার জন্য Read more

হোমনা-মেঘনা আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হোমনা-মেঘনা আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন