মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কাজে চুক্তিগত অনিয়ম, দরপত্রে কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  রবিবার (২১ ডিসেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের ও আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এমএ মান্নান, সাবেক সচিব এমএএন ছিদ্দিক, অতিরিক্ত সচিব ফারুক জলিল, উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল ও ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও আবদুস সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল।এদিন দুদকের সহকারী পরিচালক তানজিল হাসান এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে গত ১২ অক্টোবর দুদক বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৬ সালে সিএনএসকে টোল আদায়ের দায়িত্ব দিতে আগের দরপত্র ‘ইচ্ছাকৃতভাবে বাতিল’ করা হয়। এরপর ‘একক উৎসভিত্তিক’ দরপত্র আহ্বান করে কেবল সিএনএসের সঙ্গে আলোচনা করে পাঁচ বছরের জন্য চুক্তি করা হয়। টাকার অঙ্ক নির্ধারণের পরিবর্তে মোট টোল আদায়ের ১৭ দশমিক ৭৫ শতাংশ হারে (ভ্যাট ও আয়কর বাদে) সার্ভিস চার্জ ধার্য করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০১০-১৫ মেয়াদে একই সেতুর টোল আদায়ের দায়িত্বে ছিল এমবিইএল-এটিটি। তারা টোল আদায়ের কাজটির জন্য মাত্র ১৫ কোটি ৫৮ লাখ টাকা নিয়েছিল। এরপর সিএনএসের পর ২০২২-২৫ মেয়াদে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডকে ৬৭ কোটি ৫৪ লাখ টাকায় টোল আদায়ের কাজটি দেওয়া হয়, যা পাঁচ বছরে রূপান্তর করলে দাঁড়ায় ১১২ কোটি ৫৮ লাখ টাকা।এর তুলনায় সিএনএস একই মেয়াদের জন্য প্রায় পাঁচগুণ বেশি বিল তোলে এবং তথাকথিত ‘নতুন প্রযুক্তি স্থাপন ও অবকাঠামো ব্যয়’ বাবদ আরও ৬৭ কোটি ৪৩ লাখ টাকা দাবি করে। এভাবেই সরকারের মোট আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩০৯ কোটি ৪২ লাখ টাকা।আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন, যা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।জুলাইর গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামালসহ বেশ কয়েকজন ভারতে অবস্থান করছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ
জীবননগরে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে এক কলেজ ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করায় যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই কলেজ ছাত্রী।অভিযুক্ত Read more

সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন ১২৩ বার পেছাল
সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন ১২৩ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ১২৩ বার তারিখ পিছিয়েছে। এ মামলার Read more

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন
অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কমিশন ও Read more

আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি করলেন নুর
আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি করলেন নুর

দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে আগামী ডিসেম্বরের Read more

যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড
যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

যশোরে মাদক মামলায় এক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (০৪ আগস্ট) বিশেষ দায়রা জজ এসএম Read more

মির্জাপুরে যুবলীগ নেতার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মির্জাপুরে যুবলীগ নেতার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদারের সহধর্মিণী রুবি আক্তার কনাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন