আসছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই ত্যাগের মহিমা আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে ২০২৬ সালের ঈদুল আজহা সরকারি চাকরিজীবীদের জন্য নিয়ে আসছে এক লম্বা ছুটির সুখবর।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, ক্যালেন্ডারের পাতায় ছুটির বিন্যাস এমন এক সমীকরণ তৈরি করেছে, যাতে মাত্র দুদিনের কৌশলী ছুটিতেই টানা ১১ দিনের এক বিশাল অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জন্য এটি হতে পারে বছরের দীর্ঘতম এবং স্বস্তিদায়ক ছুটি।যেভাবে মিলবে ১১ দিনসরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি নির্ধারিত রয়েছে। কিন্তু এই ছুটির দুই প্রান্তের সাপ্তাহিক ও ঐচ্ছিক ছুটিকে এক সুতোয় গাঁথলেই কেল্লাফতে!ছুটির হিসাব:মে মাসের ২২ ও ২৩ তারিখ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। যদি কোনো চাকরিজীবী ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) এই দুই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে ছুটি শুরু হবে ২২ মে থেকেই। আর ২৬ ও ২৭ মে নির্বাহী আদেশে সরকারি ছুটি, ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি এবং ২৯, ৩০ ও ৩১ মে পুনরায় নির্বাহী আদেশে সরকারি ছুটি।সেইসঙ্গে প্রজ্ঞাপনের ২ নম্বর পৃষ্ঠার ঐচ্ছিক ছুটির (মুসলিম পর্ব) তালিকা অনুযায়ী, ১ জুন (সোমবার) ঈদুল আজহার পরবর্তী চতুর্থ দিন হিসেবে ঐচ্ছিক ছুটি বরাদ্দ আছে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই ছুটিটি গ্রহণ করলেই পূর্ণ হবে টানা ১১ দিনের ছুটির বৃত্ত।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

৬ ঘণ্টার বেশি সময় সচিবালয়ে অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা Read more

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা
শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

এ বছর নোবেল শান্তি পুরস্কারে পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়েভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। Read more

গুচ্ছে ভর্তি পরীক্ষা: বেরোবিতে বসছে ২২৪৭০ পরীক্ষার্থী
গুচ্ছে ভর্তি পরীক্ষা: বেরোবিতে বসছে ২২৪৭০ পরীক্ষার্থী

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের 'বি' (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা Read more

ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শারীরিক অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৩ জুলাই) দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে Read more

বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’
বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’

ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষসহ নিজের সৎ বোনের পুকুরসহ জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ড্রাইভার মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন