শ্রীলঙ্কা ক্রিকেটে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি) বিতর্কিত সভাপতি শাম্মি সিলভা এবং তার নির্বাহী কমিটির সদস্যরা মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ বৈঠকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। খবর এনডিটিভির। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে ক্রিকেট বোর্ডে নতুন প্রশাসন গঠনের আহ্বান জানানোর পরই এই সিদ্ধান্ত আসে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে একটি সূত্র জানিয়েছে। আগামীকাল বুধবার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পর পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।গত সপ্তাহে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন শাম্মি সিলভা। এর আগে থেকেই তাকে পদত্যাগের জন্য চাপ দিয়ে আসছিল সরকার। মার্চের শুরু থেকেই খেলোয়াড়দের অভিযোগ এবং জাতীয় দলের খারাপ পারফরম্যান্সের কারণে তাকে অপসারণের চিন্তাভাবনা চলছিল।সূত্র জানায়, অন্তর্বর্তীকালীনভাবে এসএলসি পরিচালনার জন্য ইতোমধ্যেই নতুন ব্যক্তিদের নাম চূড়ান্ত করেছে সরকার।২০১৯ সালে সদস্য ক্লাবগুলোর ভোটে প্রথমবার এসএলসি সভাপতি নির্বাচিত হন সিলভা। এরপর ২০২১, ২০২৩ এবং ২০২৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি। ২০২৫ সালে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বও গ্রহণ করেন।এই পদত্যাগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন ক্রীড়ামন্ত্রী তাকে অপসারণ করলে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। পরবর্তীতে আদালতের রায়ে পুনর্বহাল হন শাম্মি সিলভা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নববর্ষে ইবি প্রশাসনের শুভেচ্ছা, আগামীকাল উদযাপন
নববর্ষে ইবি প্রশাসনের শুভেচ্ছা, আগামীকাল উদযাপন

বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ-সহ উপ-উপাচার্য অধ্যাপক Read more

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশিকা প্রকাশ করেছে। গতকাল রবিবার (১৫ মার্চ) Read more

চাটমোহরে কুখ্যাত মাদক ব্যবসায়ী দিলীপসহ আটক ৩
চাটমোহরে কুখ্যাত মাদক ব্যবসায়ী দিলীপসহ আটক ৩

পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ও এক মাদক সেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ Read more

হামজাকে নিয়ে সুখবর দিলো বাফুফে
হামজাকে নিয়ে সুখবর দিলো বাফুফে

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগেই জানা গিয়েছিল এ ম্যাচে থাকবেন না বাংলাদেশের বেশ Read more

ভারতের সঙ্গে উত্তেজনা, ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানে ঐক্যের আহ্বান
ভারতের সঙ্গে উত্তেজনা, ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানে ঐক্যের আহ্বান

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার Read more

শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভূখা মিছিল’ আজ
শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভূখা মিছিল’ আজ

বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ পঞ্চম দিনে গড়িয়েছে। আন্দোলনের অংশ হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন